সংখ্যাতত্ত্ব অনুযায়ী ২০২৬ রবি গ্রহের প্রভাবের বছর। যে হেতু রবির বছর, সেই কারণে রবি গ্রহের প্রভাব যে সারা বছর থাকবে সেটাই স্বাভাবিক। রবির প্রভাব কী তা জানার জন্য প্রথমেই জানতে হবে রবি গ্রহ সম্পর্কে।
রবি অগ্নিকারক গ্রহ। অহঙ্কার, জেদ, উগ্রতা, দ্রুততা, সরকারি কাজ, রাজনৈতিক সম্পর্ক ইত্যাদির উপর রবির প্রভাব রয়েছে। যে কোনও গ্রহ কেবল ব্যক্তির উপর প্রভাব ফেলে তা না। গ্রহ যেমন নির্দিষ্ট ব্যক্তির উপর প্রভাব দান করে, তেমনই রাষ্ট্রের প্রাকৃতিক ঘটনা, অর্থনৈতিক বিষয়, রাজনীতি ইত্যাদি সমস্ত বিষয়ের উপর প্রভাব ফেলে। রবির প্রভাবের কারণে ২০২৬-এ স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা যে প্রবল এ কথা বছরের শুরুতেই আমরা জানিয়েছিলাম।
আরও পড়ুন:
-
জীবনের সমস্ত খারাপের নেপথ্যে রয়েছে গ্রহের কলকাঠি! কোন গ্রহ কী খারাপ বয়ে আনে? খোঁজ দিলেন জ্যোতিষী
-
জমি-বাড়ি কেনা থেকে জীবনের যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সপ্তাহের নির্দিষ্ট এক দিন নিলেই স্বপ্ন হবে মুঠোবন্দি!
-
জুনের প্রথম সপ্তাহেই নক্ষত্র বদলাবে বুদ্ধির গ্রহ! রাহুর নক্ষত্রে পৌঁছেই চার রাশির ভাগ্যের খেলা ঘোরাবে বুধ
বর্তমানে তাপমাত্রা বৃদ্ধি এবং কবে গরম একটু কমে মানুষ স্বস্তি পাবেন সেই বিষয় বিশ্লেষণ করতে গেলে দু’টি গ্রহের প্রভাবের কথা বিশেষ ভাবে উঠে আসে। এই মুহূর্তে রবির প্রভাব তো আছেই, সঙ্গে প্রভাব খাটাচ্ছে আরও এক অগ্নিকারক গ্রহ মঙ্গল। গত ১১ মে মঙ্গল রাশি পরিবর্তন করে মেষ রাশিতে এসেছে। মেষ রাশিতে অবস্থান করবে আগামী ২০ জুন পর্যন্ত। মেষ রাশি মঙ্গলের নিজ রাশি। নিজ রাশিতে অবস্থানকালে গ্রহ নিজের প্রভাব সবচেয়ে ভাল ভাবে বিস্তার করতে পারে। সেই কারণে তাপমাত্রা এই হারে বৃদ্ধি পেয়েছে বলা যেতে পারে।
তবে আশা করা যায় মারাত্মক গরমের থেকে কিছুটা স্বস্তি পেতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আশা করা যায়, মঙ্গলের রাশি পরিবর্তনের পরে, অর্থাৎ ২০ জুনের পরে মারাত্মক গরম থেকে কিছুটা হলেও রেহাই মিলবে।