আগামী ২ জুন ভারতীয় সময় রাত ১টা ৫০ মিনিটে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গমন করবে। কর্কট রাশিতে অবস্থান করবে আগামী ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত। গ্রহের রাশি পরিবর্তন মানেই জীবনে কোনও না কোনও পরিবর্তন দেখতে পাওয়া। ফলের পরিবর্তন মানে কোনও রাশি বা লগ্নের ক্ষেত্রে ভাল হবে, কারও ক্ষেত্রে হবে অশুভ। জন্মলগ্ন অনুযায়ী বৃহস্পতির রাশি পরিবর্তনে কোন লগ্নের জাতক-জাতিকা কেমন ফল পাবে, জেনে নিন।
আরও পড়ুন:
মেষ লগ্ন: মেষ লগ্নের চতুর্থে বৃহস্পতি গমন করবে। মেষ লগ্নের ব্যক্তিদের মাতৃসুখ, গৃহসুখ এবং শান্তি বৃদ্ধি পাবে। বাড়িতে শুভ কর্ম বা ধর্মীয় কর্ম হবে। কর্মক্ষেত্রে শুভ হলেও, ব্যয় বৃদ্ধি পাবে।
বৃষ লগ্ন: বৃহস্পতি বৃষ লগ্নের তৃতীয়ে গমন করবে। বৃষ লগ্নের ব্যক্তিদের ভাইবোন এবং প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। শান্তি ফিরবে। দাম্পত্যসুখ এবং আয় বৃদ্ধি পাবে।
মিথুন লগ্ন: মিথুন লগ্নের দ্বিতীয়ে বৃহস্পতি গমন করবে। আর্থিক ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে। পারিবারিক উন্নতির সঙ্গে বাচনক্ষমতা এবং কর্মের উন্নতি হবে।
আরও পড়ুন:
কর্কট লগ্ন: কর্কট লগ্নের প্রথম স্থানে বৃহস্পতি গমন করবে। শারীরিক এবং মানসিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। সন্তানের সাফল্যে শান্তি বৃদ্ধি। দাম্পত্যসুখ বৃদ্ধির সঙ্গে বিভিন্ন ভাবে ভাগ্যের উন্নতি হবে।
সিংহ লগ্ন: বৃহস্পতি সিংহ লগ্নে দ্বাদশে গমন করবে। মাতৃসুখ, গৃহসুখ, শান্তি বৃদ্ধি পাবে। গৃহে শুভ কর্ম বা ধর্মীয় কর্ম হওয়ার সম্ভাবনা।
কন্যা লগ্ন: কন্যা লগ্নের একাদশে বৃহস্পতি গমন করবে। সন্তান এবং দাম্পত্যসুখ বৃদ্ধি পাবে। আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হবে।
আরও পড়ুন:
তুলা লগ্ন: বৃহস্পতি তুলা লগ্নের দশমে গমন করবে। কর্ম এবং আর্থিক ক্ষেত্রে সুফল বৃদ্ধি। গৃহ এবং মাতৃসুখ বৃদ্ধি পাবে।
বৃশ্চিক লগ্ন: বৃশ্চিক লগ্নের নবমে বৃহস্পতি গমন করবে। শারীরিক এবং মানসিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। সন্তানসুখ এবং ভাগ্যের সহায়তা বৃদ্ধি পাবে।
ধনু লগ্ন: বৃহস্পতি ধনু লগ্নের অষ্টমে গমন করবে। আর্থিক উন্নতি এবং সন্তানসুখ বৃদ্ধি পাবে।
আরও পড়ুন:
মকর লগ্ন: মকর লগ্নের সপ্তমে বৃহস্পতি গমন করবে। দাম্পত্যসুখ বৃদ্ধির সঙ্গে আয় বৃদ্ধি হবে। শারীরিক এবং মানসিক ক্ষেত্র শুভ।
কুম্ভ লগ্ন: বৃহস্পতি কুম্ভ লগ্নের ষষ্ঠে গমন করবে। পারিবারিক সুখ বৃদ্ধি, কর্মের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে।
মীন লগ্ন: মীন লগ্নের পঞ্চমে বৃহস্পতি গমন করবে। শারীরিক এবং মানসিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। সন্তানসুখ বৃদ্ধির সঙ্গে আয়ের ক্ষেত্রে শুভ ফল পাবেন।