Advertisement
E-Paper

জুনে লটারি কেটে ভাগ্য বদলানোর কথা ভাবছেন? মাস শুরু হওয়ার আগেই প্রাপ্তিযোগ আছে কি নেই জেনে নিন

প্রাপ্তির আশা না থাকলে লটারি কেটে লাভের লাভ কিছু হয় না। উল্টে হাতে থাকা টাকা খোয়া যায়। জুন মাসে লটারি কেটে কোন কোন রাশির ভাগ্য বদলাতে পারে, জেনে নিন।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১০:২৮
lottery

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত কমবেশি সকলেই মাসের শুরুতে বেতন পান। কিন্তু বেশির ভাগ মানুষই বলেন, বেতন পাওয়ার পর কিছু দিন যেতে না যেতেই তা শেষ হয়ে যায়। সারি ধরে দাঁড়িয়ে থাকা দায়িত্বগুলি পালনের পর হাতে আর টাকা থাকতে দেখা যায় না। শখপূরণ করারও আর উপায় থাকে না। এমন সময় মনে হয় হঠাৎ করে টাকা পাওয়া গেলে মন্দ হত না। এ সকল ইচ্ছা একমাত্র লটারিই পূরণ করতে পারে। কিন্তু তার জন্য প্রাপ্তিযোগ থাকা জরুরি। প্রাপ্তির আশা না থাকলে লটারি কেটে লাভের লাভ কিছু হয় না। উল্টে হাতে থাকা টাকা খোয়া যায়। জুন মাসে লটারি কেটে কোন কোন রাশির ভাগ্য বদলাতে পারে, জেনে নিন।

মেষ– মেষ রাশির জাতক-জাতিকারা এই মাসে খুব সামান্য অঙ্কের লটারির টিকিট কাটতে পারেন। আর্থিক দিকটা খুব একটা খারাপ নয়, তবে হঠাৎ অর্থপ্রাপ্তিও খুব একটা দেখা যাচ্ছে না।

বৃষ– জুন মাসের প্রথম দিকে বৃষ রাশির জাতক-জাতিকারা লটারির টিকিট কাটতে পারেন। তবে আয়ের থেকে ব্যয় বেশি দেখা যাচ্ছে, তাই লটারির টিকিট না কাটাই বেশি ভাল হবে।

মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকারা জুন মাসের আর্থিক দিকে বেশ লাভবান হবেন বলে মনে করা হচ্ছে। তাই এই মাসের যে কোনও সময় লটারির টিকিট কাটতে পারেন।

কর্কট– জুন মাসে কর্কট রাশির জাতক-জাতিকাদের আয়ের দিক মধ্যম প্রকৃতির থাকবে। লটারির দিকে গেলে হতেও পারে, আবার না-ও হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই খুব ভেবেচিন্তে এই দিকে এগোন।

সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকারা এই মাসে লটারি কাটতে পারেন। খুব ভাল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। মাসের মধ্যভাগটা খুবই শুভ। লটারি কাটার ইচ্ছা থাকলে এই সময়ই কাটতে পারেন।

কন্যা– কন্যা রাশির জাতক-জাতিকাদের জুন মাসে আর্থিক দিকটা বেশ শুভ প্রকৃতির রয়েছে। খুব বেশি অঙ্কের না কাটলেও, এক বার কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।

তুলা– জুন মাসে তুলা রাশির জাতক-জাতিকারা খুব ভেবেচিন্তে লটারির টিকিট কাটবেন। অর্থপ্রাপ্তি একেবারে যে নেই তা নয়, তবে প্রবল ভাবে লটারির যোগ দেখা যাচ্ছে না। মাসের শেষের দিকে তো একেবারেই লটারির কাছে ঘেঁষবেন না।

বৃশ্চিক – বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা এই মাসের প্রথমের দিকে লটারির টিকিট কেটে দেখতে পারেন, একটা সুযোগ হাতে এলেও আসতে পারে। কিন্তু মাসের মধ্য ভাগে বা শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।

ধনু– জুন মাসটা ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য অর্থপ্রাপ্তির দিকে খুব একটা খারাপ দেখা যাচ্ছে না। তবে খুব বেশি অঙ্কের লটারির টিকিট কাটতে যাবেন না। এই মাসের প্রথম দিকটা অর্থপ্রাপ্তির দিকে খুব শুভ থাকবে।

মকর– মকর রাশির জাতক-জাতিকারা এই মাসের মধ্য ভাগে এক বার লটারি কেটে দেখতে পারেন, আর্থিক যোগ রয়েছে। বাকি সময় লটারি কাটার দিকে ঝোঁক থাকবে, তবে একটু বুঝে চলাই ভাল হবে।

কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারির টিকিট কাটার জন্য উৎসুক না হওয়াই ভাল হবে। এই মাসের একেবারে শেষের দিকে খুব কম অঙ্কের লটারির টিকিট কেটে দেখতে পারেন। বেশি অঙ্কে গেলে লোকসান হতে পারে।

মীন– মীন রাশির জাতক-জাতিকাদের জন্য এই মাসের শুরুর দিকটা বেশ ভাল দেখা যাচ্ছে। কিন্তু মধ্য ভাগে আর শেষ ভাগে একেবারেই লটারির টিকিট কাটা ঠিক হবে না। এতে লোকসান হতে পারে।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Lottery Horoscope Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy