প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামিকাল পাঁচ দিনের সফরে ভারতে আসছেন মায়ানমারের প্রেসিডেন্ট মিন আউং হ্লাইং। তিনি মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন, পাশাপাশি বিহারের বুদ্ধগয়া যাবেন। প্রসঙ্গত, সে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলিকে বাদ দিয়ে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে (ডিসেম্বর ২০২৫-জানুয়ারি ২০২৬) জয়লাভের পর হ্লাইংয়ের এটিই হবে প্রথম বিদেশ সফর। তাৎপর্যপূর্ণ ভাবে চিনকে বেছে না নিয়ে তিনি প্রথম গন্তব্য হিসেবে ভারতকেই বেছেছেন।
মায়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলও আসছে, তাতে সে দেশের মন্ত্রী, উচ্চপদস্থ সরকারি আধিকারিক এবং ব্যবসায়ীরা থাকবেন। তাঁর এই সফরকে ঘিরে বিতর্ক রয়েছে। সে দেশের বিরোধী দল এই ঘোষিত সফরের প্রতিবাদ জানিয়েছে এবং মিন আউং হ্লাইংকে মায়ানমারের জনগণের উপর আক্রমণকারী একজন “সন্ত্রাসী জুন্টা নেতা” হিসেবে আখ্যায়িত করেছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল আজ বলেছেন, “ভারতের প্রতিবেশী প্রথম, ‘অ্যাক্ট ইস্ট’ এবং ‘মহাসাগর’ নীতির কারণে মায়ানমার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে দেশের প্রেসিডেন্টের ভারত সফর দু’দেশের বহুমুখী সম্পর্ককে আরও শক্তিশালী ও গভীর করবে বলে আশা করা হচ্ছে।” প্রসঙ্গত এর আগে ১ জুন ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স (আইবিসিএ) সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল মায়ানমারের প্রেসিডেন্টের। কিন্তু, আফ্রিকার কয়েকটি দেশে ইবোলা ছড়িয়ে পড়ায় চতুর্থ ভারত-আফ্রিকা ফোরাম সামিট পিছিয়ে দেওয়া হয়। ওই শীর্ষ সম্মেলনের সঙ্গেই আইবিসিএ সম্মেলন হওয়ার কথা ছিল। তাই সেটিও স্থগিত হয়ে যায়। এর পরেই তাঁর সরকারি সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)