ভারতে ফুটবল বিশ্বকাপের খেলা সম্প্রচারের সম্ভাবনা আরও উজ্জ্বল হল। আগামী সোমবারের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যেতে পারে। একটি ভারতীয় চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে ফিফার দর কষাকষি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
প্রথমে সোনি পিকচার্স নেটওয়ার্কস এবং রিলায়্যান্স ডিজ়নি ভারতে বিশ্বকাপের খেলা সম্প্রচার করতে আগ্রহী ছিল। দু’টি সংস্থাই পরে পিছিয়ে যায়। ফিফার দাবি মতো টাকা দিতে রাজি হয়নি দু’টি সংস্থাই। আবার তারা যে টাকার প্রস্তাব দিয়েছিল, তাতে রাজি হননি ফিফার প্রতিনিধিরা। ফলে আলোচনা কিছুটা এগোলেও ফুটবলপ্রেমীরা হতাশ হয়েছিলেন। তার পর থেকে ভারতে বিশ্বকাপের খেলা সম্প্রচার হওয়া নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। প্রায় শেষ দিকে সম্প্রচারস্বত্ব কেনার আগ্রহ দেখায় জ়ি গোষ্ঠী। নতুন চারটি চ্যানেল নিয়ে আসছে গোষ্ঠীটি। সেগুলিতেই দেখা যেতে পারে লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের খেলা। জ়ি গোষ্ঠীর সঙ্গে এখনও ফিফার চুক্তি হয়নি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে , আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি সম্পন্ন হতে পারে।
সম্প্রচারস্বত্ব পাওয়ার জন্য ফিফাকে ৩ থেকে সাড়ে ৩ কোটি ডলার দিতে হবে জ়ি গোষ্ঠীকে। ভারতীয় মূল্যে প্রায় ২৮৫ কোটি থেকে প্রায় ৩৩২ কোটি টাকা। টাকার অঙ্ক নিয়ে দু’পক্ষ সহমত হলেই চুক্তি হয়ে যাবে। সর্বভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব পাওয়ার ব্যাপারে আশাবাদী জ়ি গোষ্ঠী। বেশ কয়েকটি ভারতীয় ভাষায় ধারাভাষ্যের ব্যবস্থা করছে তারা। মুম্বইয়ের লোয়ার প্যারেলের স্টুডিয়োয় প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়েছে। বেশ কয়েক জন সম্প্রচার এবং ফুটবল বিশেষজ্ঞের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও শুরু করেছে। এ সব থেকেই মনে করা হচ্ছে, জ়ি গোষ্ঠী এবং ফিফার মধ্যে আলোচনা সদর্থক পথেই এগোচ্ছে। ফলে ভারতের ফুটবলপ্রেমীরা ভাল কিছু আশা করতেই পারেন।
আগামী ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশ অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় মোট ম্যাচের সংখ্যা ১০৪টি। প্রতিটি ম্যাচই সম্প্রচার করবে জ়ি গোষ্ঠী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
-
ফুটবল বিশ্বকাপে চুঁচুড়ার স্নেহাংশু, মোহনবাগান সমর্থককে বিশেষ দায়িত্ব ফিফার
-
চিকিৎসকদের পর্যবেক্ষণে মেসি, চোট কতটা গুরুতর জানাল ক্লাব, বিশ্বকাপের আগে বাড়ল উদ্বেগ
-
চোট থাকা ইয়ামালকে রেখেই ঘোষিত স্পেনের বিশ্বকাপ দল, নেই রিয়ালের কোনও ফুটবলার, সুযোগ বার্সেলোনার আট জনের
-
আমেরিকা থেকে বিশ্বকাপের প্রস্তুতি শিবির সরিয়ে নিল ইরান, ফিফার অনুমতি নিয়ে প্রতিবেশী দেশে হচ্ছে ঘাঁটি
-
বিশ্বকাপের আগে রাজনৈতিক মন্তব্য করে বিতর্কে এমবাপে, আমেরিকায় ফ্রান্সের শিবির নিয়ে উত্তেজনা তুঙ্গে, থাকছে বিশেষ ব্যবস্থা