Advertisement
E-Paper

বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে আরও চাপে ফিফা, দর্শকদের পাশে দাঁড়িয়ে তদন্ত শুরু আমেরিকার আদালতের

বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই সমস্যা বাড়ছে ফিফার। এমনিতেই টিকিটের অতিরিক্ত দাম নিয়ে সমালোচিত তারা। সেই বিষয়েই আমেরিকার আদালত তদন্ত শুরু করতে চলেছে ফিফার বিরুদ্ধে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ২৩:০১
football

ফিফা বিশ্বকাপের ট্রফি। — ফাইল চিত্র।

বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই সমস্যা বাড়ছে ফিফার। এমনিতেই টিকিটের অতিরিক্ত দাম নিয়ে সমালোচিত তারা। সেই বিষয়েই আমেরিকার আদালত তদন্ত শুরু করতে চলেছে ফিফার বিরুদ্ধে। আদালতের দাবি, দর্শকদের থেকে যে দাম নেওয়া হয়েছে তা অবিচারের শামিল।

নিউ ইয়র্ক এবং নিউ জার্সির সরকারি আইনজীবী দাবি করেছেন, ক্রেতা সুরক্ষা আইন লঙ্ঘন করা হয়েছে কি না তা জানতে ফিফার বিরুদ্ধে তদন্ত করা হবে। তাঁর দাবি, সেই শহরে বিশ্বকাপের আটটি ম্যাচ রয়েছে। শহরবাসী চাইছিলেন, বিশ্বকাপ তাঁদের দেশে, তাঁদের শহরে হোক। কিন্তু টিকিটের অতিরিক্ত দামের কারণে নিজের শহরেই ম্যাচ দেখা থেকে তাঁরা বঞ্চিত হতে পারেন। কঠোর সমালোচনা করা হয়েছে ফিফার ‘বৈচিত্রপূর্ণ দাম’-এর নীতিকে। এই নীতিতে চাহিদা অনুযায়ী টিকিটের দাম বাড়ে বা কমে।

নিউ ইয়র্কের ক্রেতা এবং কর্মী সুরক্ষা দফতরের সঙ্গে কাজ করছেন সরকারি আইনজীবী। মূলত নিউ ইয়র্ক ও নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ম্যাচগুলি নিয়েই তদন্ত করছেন তাঁরা। এই স্টেডিয়ামেই হবে ফাইনাল। কিন্তু টিকিটের দাম এতটাই বেশি যে সেই শহরের লোকেরাই ম্যাচ দেখতে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

আইনজীবী লেটিটিয়া জেমস বলেছেন, “নিউ ইয়র্কবাসী কত বছর ধরে চাইছিলেন তাঁদের শহরে বিশ্বকাপের ম্যাচ হোক। ওদের কম দামের টিকিটে ম্যাচ দেখার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া প্রয়োজন। জোর করে বেশি দামে টিকিট কাটতে বাধ্য করানো মোটেই উচিত নয়।”

ফিফার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, স্টেডিয়ামের যে মানচিত্র দেখিয়ে তারা টিকিট বিক্রি করেছে, সেই মানচিত্রের সঙ্গে বাস্তবের মিল নেই। অর্থাৎ মাঠের কাছাকাছি কোনও আসনের টিকিট কাটা হলেও আদতে সেই আসন মাঠ থেকে বহু দূরে, এমনটা দেখা গিয়েছে। তার বিরুদ্ধেও তদন্ত করা হচ্ছে।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
fifa Ticket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy