বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেল ব্রাজ়িলের। বুধবার তেরেসোপোলিসে প্রথম বার অনুশীলনে নামে ব্রাজ়িল। তবে সেখানে নেমারকে দেখা গেল না। শিবিরে যোগ দিলেও প্রথম দিন অনুশীলনে নামলেন না তিনি। তাঁর ডান পায়ের পেশির চোটের পরীক্ষা করা হবে।
একটি হেলিকপ্টারে করে গোটা দলকে তেরেসোপোলিসে নিয়ে যাওয়া হয়। নেমার সেই দলে ছিলেন না। তিনি নিজের হেলিকপ্টারে করে পরে শিবিরে যোগ দেন। তবে বাকিরা অনুশীলনে নামলেও নেমারকে দেখা গিয়েছে চিকিৎসক রদ্রিগো লাসমারের সঙ্গে সময় কাটাতে। ১৭ মে শেষ বার কোনও ম্যাচ খেলেছিলেন নেমার। স্যান্টোস বনাম কোরিতিবার ম্যাচে চোট পেয়েছিলেন। তার পর থেকে পেশির চোটের কারণে খেলতে পারেননি।
লাসমারের সঙ্গে স্থানীয় একটি ক্লিনিকে যান নেমার। সেখানে তাঁর এমআরআই স্ক্যান হয়েছে। নেমারের স্ক্যানের ফলাফল ইতিবাচক হলে দ্রুত অনুশীলনে নামবেন। না হলে তাঁকে নিয়ে অপেক্ষা করা হবে। সে ক্ষেত্রে রবিবার পানামা এবং ৫ জুন মিশরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তাঁকে খেলানো হবে না।
আরও পড়ুন:
প্রথম শিবিরে যোগ দিয়েছেন ২৩ জন ফুটবলার। দানিলো শিবিরে যোগ দেননি। আগের দিনই ঘরোয়া লিগের একটি ম্যাচ খেলেন তিনি। ফলে তাঁকে বাড়তি সময় দেওয়া হয়েছে। এ ছাড়া প্যারিস সঁ জরমঁর মার্কুইনহোস এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালহায়েস শিবিরে যোগ দেননি। তাঁদের দল শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এ বার প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা।
-
০৮:৫৯
ফুটবল বিশ্বকাপে চুঁচুড়ার স্নেহাংশু, মোহনবাগান সমর্থককে বিশেষ দায়িত্ব ফিফার -
চিকিৎসকদের পর্যবেক্ষণে মেসি, চোট কতটা গুরুতর জানাল ক্লাব, বিশ্বকাপের আগে বাড়ল উদ্বেগ
-
চোট থাকা ইয়ামালকে রেখেই ঘোষিত স্পেনের বিশ্বকাপ দল, নেই রিয়ালের কোনও ফুটবলার, সুযোগ বার্সেলোনার আট জনের
-
আমেরিকা থেকে বিশ্বকাপের প্রস্তুতি শিবির সরিয়ে নিল ইরান, ফিফার অনুমতি নিয়ে প্রতিবেশী দেশে হচ্ছে ঘাঁটি
-
বিশ্বকাপের আগে রাজনৈতিক মন্তব্য করে বিতর্কে এমবাপে, আমেরিকায় ফ্রান্সের শিবির নিয়ে উত্তেজনা তুঙ্গে, থাকছে বিশেষ ব্যবস্থা