Advertisement
E-Paper

ফুটবল বিশ্বকাপে তিন দেশে তিনটি উদ্বোধনী অনুষ্ঠান! তারকাদের দিয়ে বাজিমাত করার পরিকল্পনা ফিফার, থাকছেন নোরা ফতেহিও

আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা। কানাডায় থাকছেন নোরা ফতেহি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৯:৫১
football

নোরা ফতেহি। — ফাইল চিত্র।

আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা। প্রতিটি অনুষ্ঠানেই একাধিক তারকাকে হাজির করানোর পরিকল্পনা হয়েছে। সংশ্লিষ্ট দেশের শিল্পী ছাড়াও আমেরিকার অনেকে থাকছেন। শোনা যাচ্ছে কেটি পেরি, ফিউচার, আলানিস মোরিসেটে, মাইকেল বাবলের মতো তারকাদের নাম। কানাডার অনুষ্ঠানে থাকছেন নোরা ফতেহি।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের আগে কলম্বিয়ার মহাতারকা জে বলভিন, একাধিক গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত মেক্সিকোর রক ব্যান্ড মানা এবং পপ তারকা আলেজান্দ্রো ফের্নান্দেজ় পারফর্ম করবেন। মেক্সিকোর লাতিনো পপ তারকা বেলিন্দা এবং গায়ক-সুরকার লিলা ডাউন্সকেও আনার চেষ্টা চলছে। থাকবেন দক্ষিণ আফ্রিকার গায়ক-সুরকার টাইলা এবং লস অ্যাঞ্জেলেস আজ়ুলেস।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, “গোটা বিশ্ব এই মুহূর্তকে দেখবে। ঠিক এ ভাবেই প্রতিযোগিতা শুরু করতে চাই আমরা। মেক্সিকো সিটি দিয়ে শুরু হয়ে টরন্টো এবং লস অ্যাঞ্জেলেসেও তা ছড়িয়ে পড়বে। ফুটবল এবং সংস্কৃতির মেলবন্ধন দেখা যাবে।”

১২ জুন দ্বিতীয় ম্যাচে খেলবে কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনা। সেই ম্যাচে গায়ক মোরিসেটে, বাবল, আলেসিয়া সারা, এলিয়ানা, জেসি রেয়েজ় এবং নোরা ফতেহির পারফর্ম করার কথা।

একই দিনে দ্বিতীয় ম্যাচে আমেরিকা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। লস অ্যাঞ্জেলেসের সেই ম্যাচে পপ তারকা পেরি থাকবেন। তাঁর সঙ্গে র‌্যাপার ফিউচার, কে-পপ ব্যান্ড ব্ল্যাঙ্কপিঙ্কের লিসা, ব্রাজ়িলীয় মহাতারকা আনিতা, রেমা এবং তাইলা থাকবেন।

FIFA World Cup 2026 Nora Fatehi Gianni Infantino
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy