বিশ্বকাপের মাঝেই অবসর নিয়ে মুখ খুললেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ের। ৪০ বছরের ফুটবলার ২০২৪ সালে ইউরো কাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন। দেশের স্বার্থে অবসর ভেঙে এ বারের বিশ্বকাপ খেলছেন। তবে আর বেশি দিন আন্তর্জাতিক ফুটবল খেলতে চান না ন্যুয়ের।
বিশ্বকাপ শেষ হলেই পাকাপাকি ভাবে অবসর নিতে চান ন্যুয়ের। বিশ্বকাপে জার্মানির শেষ ম্যাচটি হবে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। পঞ্চম বার বিশ্বকাপ খেলতে আসা ন্যুয়ের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘ভেবেচিন্তেই ২০২৪ সালে অবসর নিয়েছিলাম। ঘরের মাঠে ইউরো খেলে বিদায় জানাতে চেয়েছিলাম। আমার মতে ঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম।’’ ন্যুয়ের জানিয়েছেন, মানসিক এবং শারীরিক ভাবে আর ধকল নিতে পারছেন না।
ন্যুয়ের আরও বলেছেন, ‘‘গত দু’বছর ধরে আন্তর্জাতিক স্তরে খেলার চাপটা আমার একটু বেশিই মনে হচ্ছে। তাই পরিষ্কার করে জানাতে চাই, এটাই আমার শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা। দু’বছর পর আবার ইউরো কাপ খেলার কোনও পরিকল্পনা নেই আমার। আগের দিনই মাঠের নামার আগে ঠিক করে নিয়েছি, জার্মানির হয়ে শেষ কয়েকটা ম্যাচ খেলব। তবে হ্যাঁ, আমি প্রতিটি ম্যাচ খেলতে চাই। অবসরের কথা ভেবে বিশেষ কোনও জামা নিয়ে বিশ্বকাপ খেলতে আসিনি।’’
আরও পড়ুন:
ন্যুয়েরের মতে, এ বার জার্মানির খেতাব জেতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সকলে মিলে সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করতে চান। দেশের জন্য শেষ ক’টা ম্যাচে নিজেকে উজাড় করে দিতে চান ন্যুয়ের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১৩:২৮
৪৮ দলের প্রথম ম্যাচে ৯ ছক, মেসি-রোনাল্ডোরা কী ভাবে খেলছেন? বিশ্বকাপে রয়েছে কলকাতার ছোটদলগুলির প্রিয় ছকও! -
০৮:৪০
ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙল কানাডার মিডফিল্ডারের! নাটকীয় ম্যাচে কাতারের হার, দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো, জয় সুইৎজ়ারল্যান্ডের -
দক্ষিণ কোরিয়ার প্রস্তুতি শিবিরের কাছে সন্দেহজনক ড্রোন! গুলি করে নামাল মেক্সিকো সেনা, বিশ্বকাপে নতুন উদ্বেগ
-
মেসি, রোনাল্ডোর হাতে বিশেষ ব্যাজ! বাকি অধিনায়কদের থেকে আলাদা, কী এই ‘লেগাসি’ ব্যাজ, কেন দেওয়া হয়েছে দুই তারকাকে
-
মেসি, এমবাপে, হালান্ড, হ্যারি কেন! বিশ্বকাপের প্রথম সপ্তাহেই জমে উঠেছে সোনার বুটের লড়াই, কে কোথায় দাঁড়িয়ে