ফুটবল মাঠে অধিনায়কদের হাতে থাকে ‘ক্যাপ্টেন’স আর্ম ব্যান্ড’। আর্জেন্টিনার অধিনায়ক লিয়োনেল মেসি ও পর্গুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতেও তা রয়েছে। কিন্তু সেই ব্যাজের সঙ্গে আরও একটি বিশেষ ব্যাজ রয়েছে দু’জনের জার্সিতে। তার নাম ‘লেগাসি’ ব্যাজ।
এ বার নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেছেন মেসি ও রোনাল্ডো। তাঁদের সম্মান জানাতেই বিশেষ উদ্যোগ নিয়েছে ফিফা। দেওয়া হয়েছে বিশেষ ‘লেগাসি’ ব্যাজ। ফুটবলে তাঁদের কৃতিত্বকে সম্মান জানিয়েছে ফিফা।
বিশ্বকাপে অংশ নেওয়া প্রত্যেক ফুটবলারের জার্সিতে ফিফার একটি ব্যাজ থাকে। মেসি ও রোনাল্ডোর জার্সিতে সেই ব্যাজের নীচেই রয়েছে এই ‘লেগাসি’ ব্যাজ। সেখানে সোনালি রঙের একটি বিশ্বকাপের লোগো আঁকা রয়েছে। তার নীচে লেখা ‘ফিফা ওয়ার্ল্ড কাপ লেগাসি।’
লোগো ছাড়াও দুই তারকার ব্যাজে দু’জনের নাম লেখা রয়েছে। দু’জনের দেশের পতাকাও আঁকা সেখানে। দুই তারকার কিছু বিশেষ উল্লাসের ধরনও আঁকা সেখানে। যেমন, রোনাল্ডোর ব্যাজে তাঁর বিখ্যাত ‘সিউ’ উল্লাস আঁকা। মেসির ব্যাজে আবার তাঁর দু’হাত ছড়িয়ে উল্লাসের ধরন আঁকা রয়েছে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মেসি ও রোনাল্ডো দুই ফুটবলারই প্রথম বার ২০০৬ সালের বিশ্বকাপে খেলতে নেমেছিলেন। তার পর থেকে প্রতিটি বিশ্বকাপে খেলেছেন তাঁরা। এ বার তাঁদের ষষ্ঠ বিশ্বকাপ। এ বারই শেষ। আর কোনও দিন ফুটবলের বিশ্বমঞ্চে তাঁদের দেখা যাবে না। সেই কারণেই এই উদ্যোগ ফিফার।
বিশ্বকাপের শুরুটা ভাল হয়েছে মেসির। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। হ্যাটট্রিক করেছেন মেসি। বিশ্বকাপে এটি তাঁর প্রথম হ্যাটট্রিক। গত বার কাতারে মেসির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আরও এক বার বিশ্বকাপ জিততে নেমেছেন তিনি। প্রথম ম্যাচে তিন গোল করায় বিশ্বকাপে মেসির গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১৬তে। জার্মানির মিরোস্লাভ ক্লোজ়ের সঙ্গে শীর্ষে তিনি। পরের ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে আর একটি গোল করলেই সকলকে ছাপিয়ে শীর্ষে চলে যাবেন তিনি।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
রোনাল্ডোর অবশ্য শুরুটা ভাল হয়নি। প্রথম ম্যাচে কঙ্গোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। গোটা ম্যাচে খুঁজে পাওয়া যায়নি রোনাল্ডোকে। যে কয়েকটি সুযোগ পেয়েছেন তা কাজে লাগাতে পারেননি। হতাশ করেছেন। প্রশ্ন উঠতে শুরু করেছে, তিনিই কি এই দলের বোঝা?
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
১১:৩৩
মাঠে গোলরক্ষক-কোচের ঝগড়া! তবু ক্রোয়েশিয়াকে হারানোর কৃতিত্ব সেই টুখেলকেই দিলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন -
০৩:৩৩
দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল ইংল্যান্ডের, জোড়া গোল হ্যারি কেনের, রক্ষণের দুর্বলতায় হার ক্রোয়েশিয়ার, প্রশ্ন মদ্রিচকে নিয়েও -
০০:৩১
রোনাল্ডোই কি দলের বোঝা? পুরো ম্যাচ খেললেও খুঁজে পাওয়া গেল না ক্রিশ্চিয়ানোকে, কঙ্গোর কাছে হতাশাজনক ড্র পর্তুগালের -
২০:৪৩
সতীর্থদের থেকে আলাদা জার্সি পরে বিশ্বকাপে খেললেন এমবাপে, বিশেষ কারণে ফ্রান্সের অধিনায়ক পেয়েছেন অনুমতি -
২০:২৬
মাটিতে স্পর্শ করানো যাবে না জাতীয় পতাকা, সৌদি আরবের অনুরোধ মেনে বিশ্বকাপে বিশেষ ব্যবস্থা ফিফার