প্রথমার্ধে দু’দলই গোল করেছিল। ২-২ ফলে বিরতিতে গিয়েছিল তারা। কিন্তু বিরতির পর বদলে গেল ইংল্যান্ডের খেলা। ক্রোয়েশিয়াকে দাঁড়াতে দিল না তারা। ৪-২ গোলে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতল ইংল্যান্ড। এই জয়ের কৃতিত্ব দলের কোচ টমাস টুখেলকে দিয়েছেন অধিনায়ক হ্যারি কেন। যদিও প্রথমার্ধে মাঠেই দলের গোলরক্ষক জর্ডন পিকফোর্ডের সঙ্গে ঝগড়া হয় টুখেলের।
প্রথমার্ধে পিকফোর্ডের খেলায় খুশি ছিলেন না টুখেল। একটি পাস দিতে গিয়ে শরীরের ভারসাম্য রাখতে পারেননি পিকফোর্ড। তাতে আরও রেগে যান তিনি। সাইডলাইনে দাঁড়িয়ে চিৎকার করে বলেন, “লেফ্ট ব্যাক নয়, রাইট ব্যাককে পাস দাও।” কিন্তু পিকফোর্ড তা না শুনে লেফ্ট ব্যাককেই পাস দেন। তিনি কোচকে বলেন, “আমার মনে হয়েছে ওকেই পাস দেওয়া উচিত।” তা শুনে টুখেল রেগে গিয়ে বলেন, “তোমার কী মনে হচ্ছে সেটা ভেবে লাভ নেই। যা বলছি সেটা করো।” পিকফোর্ড অবশ্য পাল্টা আর কিছু বলেননি।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
খেলা শেষে কেনের মুখে সেই টুখেলের নাম। তিনি জানিয়েছেন, বিরতিতে টুখেলের পেপ-টকে তেতে গিয়েছিল ইংল্যান্ড। কেন বলেন, “দুই অর্ধে দু’রকম খেলা হয়েছে। প্রথমার্ধে আমরা খারাপ খেলিনি। কিন্তু সব সুযোগ কাজে লাগাতে পারিনি। প্রতিপক্ষকেও সুযোগ দিয়েছি। কিন্তু দ্বিতীয়ার্ধে অন্য রকম খেলেছি। তার কৃতিত্ব দলের কোচের। বিরতিতে উনি আমাদের পেপ-টক দেন। উনি বলেন, ‘আমরা হারলেও নিজেদের খেলা খেলে হারব। জিতলেও নিজেদের খেলা খেলে জিতব।’”
আরও পড়ুন:
দ্বিতীয়ার্ধে অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে ইংল্যান্ড। কোচের কথাতেই খেলার পরিকল্পনায় বদল ঘটে বলে জানিয়েছেন কেন। তিনি বলেন, “দ্বিতীয়ার্ধের খেলা তো দেখেছেন। আমরা আক্রমণাত্মক ফুটবল খেলেছি। ওরা দাঁড়াতে পারেনি। কোচ আমাদের বলেছিলেন, ‘ভয় পাওয়ার কী আছে? সবচেয়ে খারাপ কী হতে পারে? আমরা হারব। তাতে চাপ নেই। সবাইকে দেখিয়ে দাও, আমরা কী করতে পারি। সবাইকে দেখিয়ে দাও, তোমরা কতটা ভয়ঙ্কর।’”
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
প্রথমার্ধে জোড়া গোল করে দলকে দু’বার এগিয়ে দিয়েছিলেন কেন। দু’বারই সমতা ফিরিয়েছিল ক্রোয়েশিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই জুড বেলিংহ্যামের গোলে আবার এগিয়ে যায় ইংল্যান্ড। দলের চতুর্থ গোল করেন মার্কাশ রাশফোর্ড। দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়া তেমন সুযোগই তৈরি করতে পারেনি। তার পুরো কৃতিত্ব কোচকে দিয়েছেন কেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
০৩:৩৩
দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল ইংল্যান্ডের, জোড়া গোল হ্যারি কেনের, রক্ষণের দুর্বলতায় হার ক্রোয়েশিয়ার, প্রশ্ন মদ্রিচকে নিয়েও -
০০:৩১
রোনাল্ডোই কি দলের বোঝা? পুরো ম্যাচ খেললেও খুঁজে পাওয়া গেল না ক্রিশ্চিয়ানোকে, কঙ্গোর কাছে হতাশাজনক ড্র পর্তুগালের -
২০:৪৩
সতীর্থদের থেকে আলাদা জার্সি পরে বিশ্বকাপে খেললেন এমবাপে, বিশেষ কারণে ফ্রান্সের অধিনায়ক পেয়েছেন অনুমতি -
২০:২৬
মাটিতে স্পর্শ করানো যাবে না জাতীয় পতাকা, সৌদি আরবের অনুরোধ মেনে বিশ্বকাপে বিশেষ ব্যবস্থা ফিফার -
১৯:৫৭
একা একাই অনুশীলন নেমারের! হাইতি ম্যাচের আগে ব্রাজ়িলের ফুটবলারকে নিয়ে নতুন জল্পনা, আনচেলোত্তি কি খেলাবেন?