Advertisement
E-Paper

একা একাই অনুশীলন নেমারের! হাইতি ম্যাচের আগে ব্রাজ়িলের ফুটবলারকে নিয়ে নতুন জল্পনা, আনচেলোত্তি কি খেলাবেন?

মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজ়িলের হয়ে খেলেননি নেমার। তবে হাইতি ম্যাচের আগে অনুশীলনে নামলেন তিনি। আমেরিকায় আসার পর প্রথম বার অনুশীলন করলেন ব্রাজ়িলের ফুটবলার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১৯:৫৭
football

নেমারের অনুশীলন। ছবি: রয়টার্স।

মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজ়িলের হয়ে খেলেননি নেমার। তবে হাইতি ম্যাচের আগে অনুশীলনে নামলেন তিনি। আমেরিকায় আসার পর প্রথম বার অনুশীলন করলেন ব্রাজ়িলের ফুটবলার। তবে কোচ কার্লো আনচেলোত্তি তাঁকে খেলাবেন কি না তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

মঙ্গলবার একা একাই অনুশীলন করেছেন নেমার। ডান পায়ের পেশির চোটের কারণে এক মাস ফুটবল খেলেননি। তবে রিকভারির দিকে আরও এক ধাপ তিনি এগিয়ে গিয়েছেন বলে মনে করা হচ্ছে। অনুশীলনে প্রথমে নেমারকে দৌড়তে দেখা গিয়েছে। এর পর কোচিং স্টাফদের সহায়তায় কিছু শারীরিক অনুশীলন করেন তিনি। খুব একটা অস্বস্তিতে দেখায়নি নেমারকে।

স্যান্টোসের হয়ে খেলতে গিয়ে চোট পাওয়ার পরেও ব্রাজ়িল দলে নেমারকে রাখেন আনচেলোত্তি। তা নিয়ে সমালোচিতও হতে হয়েছে তাঁকে। আমেরিকায় চলে আসার পর এক দিনও অনুশীলন করেননি নেমার। মঙ্গলবারই প্রথম নামলেন। স্যান্টোসে পাওয়া চোট যেমনটা মনে করা হয়েছিল, তার থেকে গুরুতর বলে মত চিকিৎসকদের।

২০২৩-এর ১৭ অক্টোবরের পর থেকে আর ব্রাজ়িলের হয়ে খেলেননি নেমার। চোটের কারণে ৭০০ দিন মাঠের বাইরে থেকেছেন। যদিও শনিবারের ম্যাচের আগে আনচেলোত্তি বলেছিলেন, “নেমার কঠোর পরিশ্রম করছে। দ্রুত সেরে ওটার চেষ্টা করছে। পরের সপ্তাহেই দলের সঙ্গে যোগ দেবে। ওকে দলে নিয়েছি টেকনিক্যাল দক্ষতার কথা মাথায় রেখেই, যার কোনও তুলনা হয় না। পাশাপাশি ওর অভিজ্ঞতাও সাহায্য করবে আমাদের।”

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
১০ মিনিট আগে
Neymar Brazil Football Carlo Ancelotti
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy