বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারবেন না ঘানার মিডফিল্ডার থমাস পার্তে। তাঁর ভিসার আবেদন খারিজ হয়ে গেল কানাডার আদালতেও। পানামার বিরুদ্ধে টরেন্টোয় খেলার আর কোনও আশা রইল না তাঁর।
ঘানার বাকি ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের ভিসা মঞ্জুর করা হলেও পার্তের আবেদন প্রথমেই খারিজ করে দেওয়া হয়। কানাডার বিদেশ দফতরের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সে দেশের আদালতের দ্বারস্থ হন ফুটবলারের আইনজীবী। বিশ্বকাপের ম্যাচের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে ভিসা মঞ্জুর করার আবেদনও করা হয়। কিন্তু বিচারক রজার লাফ্রেনিয়ের সেই আবেদন খারিজ করে দিয়েছেন। রায়ে তিনি বলেছেন, পার্তে যথেষ্ট যুক্তি দিতে পারেননি।
আর্সেনালের হয়ে খেলার সময় পার্তের বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন হেনস্থার অভিযোগ ওঠে। যুক্তরাজ্যের আদালতে সেই মামলা এখনও বিচারাধীন। চলতি বছরের শেষে শুনানি শুরু হওয়ার কথা ছিল সাউথওয়ার্ক ক্রাউন আদালতে। তা পিছিয়ে গিয়েছে। ২০২৭ সালের ৮ জুন থেকে শুরু হবে শুনানি। আপাতত জামিনে মুক্ত রয়েছেন ঘানার ৩২ বছরের মিডফিল্ডার। আর্সেনালের হয়ে পাঁচ বছর খেলার পর ২০২৫ সালে পার্তে যোগ দেন স্পেনের ক্লাব ভিয়ারিয়ালে। আদালতে অভিযুক্ত হলেও ক্লাব এবং দেশের হয়ে খেলতে বাধা নেই পার্তের। এই মামলার জন্যই কানাডা প্রশাসন তাঁর ভিসার আবেদন খারিজ করে দেয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
২০:৪৩
সতীর্থদের থেকে আলাদা জার্সি পরে বিশ্বকাপে খেললেন এমবাপে, বিশেষ কারণে ফ্রান্সের অধিনায়ক পেয়েছেন অনুমতি -
২০:২৬
মাটিতে স্পর্শ করানো যাবে না জাতীয় পতাকা, সৌদি আরবের অনুরোধ মেনে বিশ্বকাপে বিশেষ ব্যবস্থা ফিফার -
১৯:৫৭
একা একাই অনুশীলন নেমারের! হাইতি ম্যাচের আগে ব্রাজ়িলের ফুটবলারকে নিয়ে নতুন জল্পনা, আনচেলোত্তি কি খেলাবেন? -
১৯:০৬
বিশ্বকাপের একটি ম্যাচ খেলেই শেষ আমেরিকার ভিসা! বিপাকে ইরানের অভিজ্ঞ ফুটবলার তোরাবি, আশ্বাস ট্রাম্পের বিদেশ দফতরের -
১৬:১৩
নাদালের তথ্যচিত্র দেখে বিশ্বকাপের প্রস্তুতি মেসির! পেয়েছেন নিজের সঙ্গে মিল, শিখে চলেছেন ৩৮ বছরের লিয়ো