ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ম্যাচে এই দৃশ্য খুব একটা বিরল নয়। আগেও দেখা গিয়েছে। আবার দেখা গেল। চলতি বিশ্বকাপের শুরুটা ভাল হয়নি রোনাল্ডোর। পর্তুগালের হয়ে কঙ্গোর বিরুদ্ধে প্রথম ম্যাচে দেখাই যায়নি তাঁকে। তাই খেলা শেষে রোনাল্ডোকে শুনতে হয়েছে বিদ্রুপ। লিয়োনেল মেসির নামে চিৎকার করে রোনাল্ডোকে টিটকিরি করেছেন দর্শকেরা। তা দেখে জবাবও দিয়েছেন সিআর৭।
পর্তুগাল-কঙ্গো ম্যাচ শেষ হওয়ার পর রোনাল্ডো যখন টানেলের দিকে যাচ্ছিলেন, তখন ঘটে এই ঘটনা। টানেলের কাছে গ্যালারিতে থাকা দর্শকেরা তাঁকে দেখে বিদ্রুপ করতে শুরু করেন। মেসির নামে চিৎকার শুরু করেন তাঁরা। রোনাল্ডোদের ম্যাচের কয়েক ঘণ্টা আগে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছেন মেসি। সেই কারণেই হয়তো তাঁর নাম করে রোনাল্ডোকে টিটকিরি করেন দর্শকেরা।
প্রথমে মাঠা নিচু করে বেরিয়ে যাচ্ছিলেন রোনাল্ডো। কিন্তু টিটকিরি শুনে তিনি মাথা তোলেন। কিছু একটা বলেন। তার পরে টানেলের মধ্যে ঢুকে যান। রোনাল্ডো কী বলেছেন তা বোঝা না গেলেও তিনি যে টিটকিরির জবাব দিয়েছেন তা বোঝা যাচ্ছিল।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
খেলা শেষে রোনাল্ডোকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, কেন এত খারাপ খেলল পর্তুগাল? কোথায় সমস্যা হচ্ছে? জবাবে রোনাল্ডো জানান, দলের কোনও খামতি খুঁজে পাননি তিনি। রোনাল্ডো বলেন, “আমি কোনও খামতি খুঁজে পাচ্ছি না। এটাই তো ফুটবল। আমরা জিততে পারতাম। ওরাও হারতে পারত। কিন্তু সেটা হয়নি। খেলা ড্র হয়েছে। একটা খেলা দেখে প্রশ্ন তোলার কিছু নেই।” এ কথা বলে সাজঘরে চলে যান সিআর৭।
আরও পড়ুন:
তবে রোনাল্ডো যাই বলুন না কেন, পর্তুগালের খেলা দেখে একবারও মনে হয়নি কোনও পরিকল্পনা রয়েছে। সবচেয়ে খারাপ দেখায় রোনাল্ডোকে। হাতে গুণে বলা যাবে, ক’টি বল ধরেছেন তিনি। না একটি ভাল সুযোগ তৈরি করতে পেরেছেন, না বাকিদের করে দেওয়া সুযোগ কাজে লাগাতে পেরেছেন। দ্বিতীয়ার্ধে যে দু’টি বল রোনাল্ডোর উদ্দেশে বাড়িয়েছিলেন ফ্রান্সিসকো কনসেসাও, তার অন্তত একটি থেকে গোল করা অবশ্যই উচিত ছিল। রোনাল্ডো দু’বারই বলে ঠিকঠাক পা লাগাতে পারেননি। হুমড়ি খেয়ে পড়েছেন।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বস্তুত, রোনাল্ডোর নিজস্ব কৌশল নিয়েও প্রশ্ন রয়েছে। বয়সের কারণে তিনি আগের মতো উইংয়ে খেলতে পারেন না বা দৌড়তে পারেন না ঠিক আছে। কিন্তু বল কাড়ার ন্যূনতম প্রয়াসও করতে দেখা যাবে না? এক সময় মনে হচ্ছিল পর্তুগাল খেলছে দশ জনে। রোনাল্ডোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছিল না। না তাঁকে দেখা গেল নীচে নেমে আসতে। না দেখা গেল প্রতিপক্ষের পিছনে ধাওয়া করতে। এমন ফুটবলারকে তা হলে মাঠে রেখে কাজ কী, যাঁকে প্লেটে ধরে গোলের বল সাজিয়ে দিতে হবে! প্রশ্ন উঠতে শুরু করেছে, তিনিই কি পর্তুগালের বোঝা হয়ে দাঁড়িয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
০৩:৩৩
দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল ইংল্যান্ডের, জোড়া গোল হ্যারি কেনের, রক্ষণের দুর্বলতায় হার ক্রোয়েশিয়ার, প্রশ্ন মদ্রিচকে নিয়েও -
০০:৩১
রোনাল্ডোই কি দলের বোঝা? পুরো ম্যাচ খেললেও খুঁজে পাওয়া গেল না ক্রিশ্চিয়ানোকে, কঙ্গোর কাছে হতাশাজনক ড্র পর্তুগালের -
২০:৪৩
সতীর্থদের থেকে আলাদা জার্সি পরে বিশ্বকাপে খেললেন এমবাপে, বিশেষ কারণে ফ্রান্সের অধিনায়ক পেয়েছেন অনুমতি -
২০:২৬
মাটিতে স্পর্শ করানো যাবে না জাতীয় পতাকা, সৌদি আরবের অনুরোধ মেনে বিশ্বকাপে বিশেষ ব্যবস্থা ফিফার -
১৯:৫৭
একা একাই অনুশীলন নেমারের! হাইতি ম্যাচের আগে ব্রাজ়িলের ফুটবলারকে নিয়ে নতুন জল্পনা, আনচেলোত্তি কি খেলাবেন?