শুরুতে ভাল খেলতে পারছিলেন না। কিন্তু ধীরে ধীরে ফর্মে ফিরেছেন ক্যামেরন গ্রিন। ফর্মে ফিরেছে তাঁর দল কলকাতা নাইট রাইডার্সও। পর পর চার ম্যাচ জিতেছে তারা। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন দলের ২৫ কোটি ২০ লক্ষ টাকার ক্রিকেটার। তবে আর একটু হলেই কেকেআর সমর্থকদের ঘৃণার পাত্র হয়ে পড়তেন তিনি। সম্মান বাঁচাতে অঙ্ক কষেছিলেন গ্রিন। সে কথা নিজেই জানিয়েছেন গ্রিন।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪৭ বলে শতরান করেছেন ফিন অ্যালেন। মাত্র ১৪৩ রান তাড়া করতে গিয়ে এক জনের শতরান খুব একটা দেখা যায় না। সেটা সম্ভব হয়েছে গ্রিনের জন্য। তিনি নিজে বড় শট না মেরে অ্যালেনকে স্ট্রাইক দিয়ে গিয়েছেন। তার ফসল তুলেছেন অ্যালেন।
এই প্রসঙ্গে খেলা শেষে সম্প্রচারকারী চ্যানেলে এক ভিডিয়োয় গ্রিন জানিয়েছেন, কী ভাবে অঙ্ক কষেছিলেন তিনি। কেকেআরের অলরাউন্ডার বলেন, “আমার কাজ ছিল শুধু এক রান নিয়ে ফিনকে স্ট্রাইক দেওয়া। সেটাই করেছি। যখন জিততে ২৯ রান দরকার, তখন থেকে অঙ্ক কষছিলাম। কী ভাবে ফিনের শতরান হবে, সেটাই মাথায় ঘুরছিল। আমি জানতাম, ফিন শতরান করতে না পারলে কেকেআর সমর্থকদের ঘৃণার পাত্র হব। ফিনও ভাল অঙ্ক কষে। শেষ পর্যন্ত সেই অঙ্ক মিলেছে।”
আরও পড়ুন:
প্রথম ছয় ম্যাচের মধ্যে একটিও না জিতে কী ভাবে পরের চারটি ম্যাচ তাঁরা জিতলেন? গ্রিন কৃতিত্ব দিয়েছেন দলের সাপোর্ট স্টাফদের। তিনি বলেন, “সাপোর্ট স্টাফেরা আমাদের উপর কোনও চাপ দেয়নি। হারের মধ্যেও ওরা আমাদের বলেছে, ফুরফুরে মেজাজে খেলতে। তবে বিদেশি ক্রিকেটারদের উপর চাপ একটু বেশি থাকে। কারণ, চার জনই খেলতে পারে। তাদেরই দায়িত্ব নিতে হয়। আমি এক বারের জন্যও চাপ নিইনি। বাকিরাও তাই। সেই কারণেই ফিরতে পেরেছি।”
১৫তম ওভারে কেকেআরের জয়ের জন্য দরকার ছিল ৩ রান। অ্যালেন তখন ৯৪ রানে খেলছেন। গ্রিন একটি সিঙ্গল নিয়ে স্ট্রাইক দেন অ্যালেনকে। পরের বলে ছক্কা মেরে শতরান করেন অ্যালেন। কেকেআরের চতুর্থ ক্রিকেটার হিসাবে এই নজির গড়েছেন নিউ জ়িল্যান্ডের ক্রিকেটার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী