IPL 2026

‘লাস্ট বয়’ লখনউ! হতাশার মরসুমে দলের কথা বলতে গিয়ে অশালীন ভাষা পন্থের মুখে

যা পরিস্থিতি তাতে পয়েন্ট তালিকায় সকলের নীচে শেষ করার সম্ভাবনা লখনউ সুপার জায়ান্টসের। এই পরিস্থিতিতে নিজেদের দল নিয়ে বলতে গিয়ে অশালীন ভাষার ব্যবহার করলেন ঋষভ পন্থ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৭:২৯
Share:

ঋষভ পন্থ। —ফাইল চিত্র।

আরও এক বার হতাশ করেছেন ঋষভ পন্থ। আরও এক বার হতাশ করেছে লখনউ সুপার জায়ান্টস। যা পরিস্থিতি তাতে পয়েন্ট তালিকায় সকলের নীচে শেষ করার সম্ভাবনা লখনউয়ের। এই পরিস্থিতিতে নিজেদের দল নিয়ে বলতে গিয়ে অশালীন ভাষার ব্যবহার করলেন পন্থ।

Advertisement

মঙ্গলবার ২২০ রান করেও রাজস্থান রয়্যালসের কাছে হেরেছে লখনউ। ১৫ বছরের বৈভব সূর্যবংশীর ৩৮ বলে ৯৩ রানের জবাব ছিল না লখনউয়ের বোলারদের কাছে। এত রান করেও হেরে যাওয়ায় হতাশ পন্থ। খেলা শেষে তিনি বলেন, “এই হারের পরেও আমি বলব, আমাদের দল যথেষ্ট ভাল।” ইংরেজিতে এই কথা বলতে গিয়েই একটি অশালীন শব্দ বলেন পন্থ। তা নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কারও মতে, পন্থের উচিত ছিল ভাষা ব্যবহারের ক্ষেত্রে আরও একটু সচেতন থাকা।

পরিস্থিতি খারাপ হলেও নিজের দলকে নিয়ে গর্বিত পন্থ। তিনি বলেন, “আমি আগেও বলেছি, এখনও বলছি, পরিস্থিতি যা-ই হোক, নিজের দলকে নিয়ে আমি গর্বিত। আমাদের দলের যা শক্তি, তাতে আমাদের আরও ভাল খেলা উচিত ছিল। কিন্তু তা পারিনি। কিছু ফল আমদের পক্ষে যায়নি। তাতে তো দল খারাপ বলতে পারি না।”

Advertisement

দলের মতো পন্থও খারাপ ফর্মে রয়েছেন। ১৩ ম্যাচে ২৮৬ রান করেছেন তিনি। ২৮.৬০ গড় ও ১৪০.১৯ স্ট্রাইক রেটে রান করেছেন। একটি মাত্র অর্ধশতরান করেছেন লখনউয়ের অধিনায়ক। তার প্রভাব পড়েছে পন্থের আন্তর্জাতিক কেরিয়ারেও। টেস্টে সহ-অধিনায়কত্ব গিয়েছে। এক দিনের দল থেকে বাদ পড়েছেন।

পন্থকে ২৭ কোটি টাকায় কিনেছিল লখনউ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। পর পর দু’বার তাঁর উপর ভরসা দেখিয়েছে লখনউ। হতাশ করেছেন পন্থ। এই পরিস্থিতিতে পরের বার লখনউয়ের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে পন্থকে। মিচেল মার্শ বা এডেন মার্করামের মধ্যে কাউকে দেওয়া হতে পারে অধিনায়কত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement