IPL 2026

কেকেআরের বিরুদ্ধে মাঠে নামলেই নজির গড়বে মুম্বই ইন্ডিয়ান্স, ১৮ দিন পর ভেঙে দেবে পাকিস্তানের বিশ্বরেকর্ড

এখনও পর্যন্ত বিশ্বের দু’টি দল ৩০০ বা তার বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। রবিবার কেকেআরের বিরুদ্ধে এই মাইলফলকের সামনে হার্দিক পাণ্ড্য, রোহিত শর্মাদের মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৬:১৩
Share:

মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনে সতীর্থদের সঙ্গে রোহিত শর্মা। ছবি: পিটিআই।

নজিরের সামনে দাঁড়িয়ে মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ শুরু হলেই মাইলফলক স্পর্শ করবে আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজ়ি। যে কৃতিত্ব রয়েছে বিশ্বের মাত্র দু’টি দলের।

Advertisement

আইপিএলের প্রথম দল হিসাবে ৩০০টি ম্যাচ খেলার নজির গড়বে মুম্বই। আইপিএল এবং বন্ধ হয়ে যাওয়া টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে এই মাইলফলক স্পর্শ করবে মুম্বই। পাকিস্তান এবং সামারসেট কাউন্টি ক্রিকেট ক্লাব ছাড়া বিশ্বের আর কোনও দল ৩০০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি। ফলে তৃতীয় দল হিসেবে এই মাইলফলকে পৌঁছোবে মুম্বই।

বিশ্বে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার বিশ্বরেকর্ড যুগ্ম ভাবে পাকিস্তানের জাতীয় দল এবং ইংল্যান্ডের সামারসেটের। তারা এখনও পর্যন্ত ৩০৩টি করে ২০ ওভারের ম্যাচ খেলেছে। তৃতীয় স্থানে থাকা মুম্বই এখনও পর্যন্ত খেলেছে ২৯৯টি ম্যাচ। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ডের হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের। তারা খেলেছে ২৯৬টি টি-টোয়েন্টি ম্যাচ। পঞ্চম স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা শনিবার ২৮৭তম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে।

Advertisement

পাকিস্তান এবং সামারসেটের বিশ্বরেকর্ড ভাঙতে আরও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে মুম্বইকে। এ বারের আইপিএলেই একক ভাবে শীর্ষে উঠে আসবেন হার্দিক পাণ্ড্য, রোহিত শর্মারা। আগামী ১৬ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে এ বারের আইপিএলের পঞ্চম ম্যাচ খেলবে মুম্বই। সে দিন তারা ৩০৪ নম্বর টি-টোয়েন্টি ম্যাচ খেলে নতুন বিশ্বরেকর্ড গড়বে। অপেক্ষা আর ১৮ দিনের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement