irfan khan niazi

ট্র্যাফিকের নিয়ম ভেঙে ধরা পড়লেন পাকিস্তানের ক্রিকেটার, পুলিশকর্মীর প্রশ্ন, ‘একটা ছয় মেরে কত টাকা পান’?

গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়লেন পাকিস্তানের এক ক্রিকেটার। সিটবেল্ট না পরায় গাড়ি থামিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করলেন পুলিশকর্মী। জানতে চান, ছয় মেরে পাকিস্তান সুপার লিগ থেকে কত টাকা পান?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ২২:৪০
Share:

ইরফানের (বাঁ দিকে) সঙ্গে কথা বলছেন পুলিশকর্মী। ছবি: সমাজমাধ্যম।

গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়লেন পাকিস্তানের এক ক্রিকেটার। সিটবেল্ট না পরায় গাড়ি থামিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করলেন পুলিশকর্মী। তিনি ক্রিকেটার জানতে পারায় ওই পুলিশকর্মী প্রশ্ন করেন, তিনি একটি ছয় মেরে পাকিস্তান সুপার লিগ থেকে কত টাকা পান?

Advertisement

পাকিস্তানের রাস্তায় গাড়ি নিয়ে ধরা পড়েছিলেন ইরফান খান নিয়াজ়ি। তিনি অবশ্য গাড়ি চালাচ্ছিলেন না। চালকের পাশের আসনে বসেছিলেন। তবে দু’জনের কেউই সিটবেল্ট পরেননি। ট্র্যাফিক পুলিশকর্মী গাড়ি থামিয়ে প্রশ্ন করেন, “আপনারা সিটবেল্ট পরেছেন?” দ্বিধাগ্রস্ত দেখায় ইরফানকে। তখন ওই পুলিশকর্মী আবার বলেন, “আপনারা কেউই সিটবেল্ট পরেননি। আপনাদের জরিমানা করা হবে।”

এর পরেই ওই পুলিশকর্মী ইরফানের পরিচয় জানতে চান। ইরফান নিজের পরিচয় দিলে কথাবার্তা কিছুটা মজার ছলে হতে থাকে। পুলিশকর্মী জিজ্ঞাসা করেন, ইরফান কোন দলের হয়ে খেলেন? ইরফান জানান, তিনি পাকিস্তান সুপার লিগে হায়দরাবাদ কিংসের হয়ে খেলেন, যারা সম্প্রতি ফাইনাল খেলেছে।

Advertisement

এর পর ক্রিকেট নিয়ে কথা হতে থাকে। পুলিশকর্মী তখন পিএসএলের কিছু স্মরণীয় অভিজ্ঞতার কথা বলেন। তার পর ইরফানের প্রশংসা করে বলেন, “আপনি আমাদের দেশের সম্পদ। কিন্তু সুরক্ষার জন্য সিটবেল্ট পরা খুবই দরকার।” মজার ছলেই জিজ্ঞাসা করেন, ইরফান এক-একটি ছয় মেরে কত টাকা পান।

ইরফানকে যেতে দেওয়ার আগে পুলিশকর্মী আবারও বলেন, “আপনি আমাদের কাছে একজন বিশেষ মানুষ।” পাল্টা ইরফান বলেন, “ধন্যবাদ।” শেষ পর্যন্ত জরিমানা না নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয় ইরফানকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement