IPL 2026

পরিবারের সঙ্গে নয়, যেতে হবে টিম বাসেই, আইপিএলেও বহাল থাকছে বোর্ডের ফতোয়া, সঠিক জার্সি না পরলে পেতে হবে শাস্তি

বছর খানেক আগে এই সময়েই জাতীয় দলের ক্রিকেটারদের উদ্দেশে নতুন নিয়ম করেছিল বোর্ড। নির্দেশ দেওয়া হয়েছিল, টিম বাস ছাড়া মাঠে যাওয়া যাবে না। নিজের গাড়ি ব্যবহার করা যাবে না। আইপিএলের সব দলগুলিকেও একই নির্দেশ পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ২৩:০২
Share:

আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।

বছর খানেক আগে এই সময়েই জাতীয় দলের ক্রিকেটারদের উদ্দেশে নতুন নিয়ম করেছিল বোর্ড। নির্দেশ দেওয়া হয়েছিল, টিম বাস ছাড়া মাঠে যাওয়া যাবে না। নিজের গাড়ি ব্যবহার করা যাবে না। আইপিএলের সব দলগুলিকেও একই নির্দেশ পাঠানো হয়েছে। যত বড় ক্রিকেটারই হোন না কেন, নির্দেশ মানতে হবে সকলকেই। পাশাপাশি জার্সির সংখ্যা এবং সঠিক জার্সিও পরতে হবে। না হলে শাস্তি পেতে হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকে।

Advertisement

বোর্ডের সিদ্ধান্ত ছিল, ৪৫ দিনের কম কোনও সফরে পরিবারের সঙ্গে থাকতে পারবেন না ক্রিকেটারেরা। তার বেশি সময়ের সফরে ১৪ দিন সঙ্গে থাকতে পারবে পরিবার। তা ছাড়া, মাঠে যাওয়ার সময় সকলকে যেতে হবে টিম বাসেই। আইপিএলও সেই নিয়ম থাকছে। আগে নিজের শহরে খেলা থাকলে অনেক ক্রিকেটারই নিজেদের গাড়িতে মাঠে যেতেন। এখন তাঁদের টিম বাসে যেতে হবে।

ক্রিকেটারের পরিবারের সদস্যেরা সাজঘরে ঢুকতে পারবেন না। অনুশীলনের সময় মাঠেও ঢোকা যাবে না। ম্যাচ দেখতে হবে নির্দিষ্ট আসন থেকে। সম্প্রচারকারীদের নির্দেশেও কিছু নিয়ম জারি করা হয়েছে। এখন থেকে বিজ্ঞাপনী এলইডি বোর্ডে বল দিয়ে আঘাত করা যাবে না। বোর্ডের সামনে যেখানে সেখানে বসা যাবে না। নির্ধারিত জায়গায় বসতে হবে। কমলা টুপি এবং গোলাপি টুপি সর্ব ক্ষণ পরে থাকতে হবে ক্রিকেটারদের। এ ছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় নির্দিষ্ট জার্সি পরতে হবে। জার্সি সংখ্যার পরিবর্তন হলে তা বোর্ডকে অন্তত ২৪ ঘণ্টা আগে জানাতে হবে। অন্যথায় শাস্তি পেতে হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকে।

Advertisement

উল্লেখ্য, বোর্ড আগেই নির্দেশ দিয়েছিল ম্যাচের দিন অনুশীলন করা যাবে না মাঠে। পিচ এবং আউটফিল্ড সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিছু কিছু মাঠে অনুশীলনের জন্য আলাদা করে নির্দেশিকা জারি করা হয়েছে। প্রস্তুতি এলাকার নির্দিষ্ট দু’টি নেট এবং মূল পিচের পাশে একটি নেট অনুশীলনের জন্য দেওয়া হবে। বিপক্ষের নেট ফাঁকা থাকলেও সেখানে অনুশীলন করা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement