IPL 2026

ডাগআউটে বসেও ম্যাচ জেতাচ্ছেন রোহিত! শর্মার এক মন্ত্রেই সাফল্যের সরণিতে ফিরেছেন, জানালেন তিলক

গুজরাতের বিরুদ্ধে শতরান করে মুম্বইকে জিতিয়েছেন তিলক বর্মা। বৃহস্পতিবার চেন্নাই ম্যাচেও নজর তাঁর দিকে। তিলক জানিয়েছেন, রোহিত শর্মার একটি মন্ত্রই তাঁকে সাফল্যে ফিরতে সাহায্য করেছে। কোন মন্ত্র?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ২২:৩৯
Share:

তিলক বর্মা। ছবি: পিটিআই।

আইপিএলে আগের ম্যাচে গুজরাতের বিরুদ্ধে শতরান করে মুম্বইকে জিতিয়েছেন তিলক বর্মা। বৃহস্পতিবার চেন্নাই ম্যাচেও নজর থাকবে তাঁর দিকে। তবে তিলক চাপ নিচ্ছেন না। তিনি জানিয়েছেন, রোহিত শর্মার একটি মন্ত্রই তাঁকে সাফল্যে ফিরতে সাহায্য করেছে।

Advertisement

চোটের কারণে আগের ম্যাচে খেলতে পারেননি রোহিত। কিন্তু ডাগআউটে বসেও তাঁর মন্ত্র উদ্বুদ্ধ করছে ক্রিকেটারদের। চেন্নাই ম্যাচের আগে তিলক বলেছেন, “আমি রোহিত ভাইয়ের সঙ্গে কথা বলেছি। ও বলল, ১৫-২০ দেখে খেলতে। তা হলে আমি বুঝতে পারব কী করতে পারি। রোহিত ভাই বলেছিল, ‘তুমি ১৫ বল খেলতে পারলেই লোকে বুঝে যাবে কী করতে পারো। ম্যাচের পরিস্থিতি বা অন্য কিছুর কথা ভেবোই না। শুধু ১৫টা বল খেলো। তার পর দেখা যাবে কী হয়’।”

তিলক যোগ করেন, “ওই কথাতেই আত্মবিশ্বাসী হয়ে যাই। ভেবেই নিয়েছিলাম ১৫টা বল খেলব। তার পর যা হবে দেখা যাবে। তাই ১৫টা বল খেলার পর আপনা আপনিই মানসিকতার পরিবর্তন হয়ে গিয়েছিল। বুঝে গিয়েছিলাম এ বার চালিয়ে খেলতে পারব।”

Advertisement

মরসুমের প্রথম পাঁচ ম্যাচে মাত্র ৪৩ রান করেন তিলক। তবে রানের খরা নিয়ে চাপ নেননি তিনি। তিলকের কথায়, “দুটো ম্যাচে ক্রিজ়ে খুব বেশি সময় কাটাতে পারিনি। শুরু থেকেই চালাতে হত। কখনও সখনও সব কিছু নিজের পক্ষে যায় না। আউটও হতে হয়। তাই ফর্ম নেই বলে নিজেকে চাপে ফেলিনি।”

তিলকের মতে, তাঁর মতো সূর্যকুমার যাদবও খুব দ্রুত ফর্মে ফিরবেন। তিলক বলেন, “সূর্য ভাই ফর্মে নেই এটা বলব না। ভাল ব্যাট করছে। ওর শটগুলো দেখলেই বুঝবেন ব্যাটের মাঝখান দিয়ে মারছে। ফর্মেই আছে। শুধু দেখতে হবে কোন ইনিংসে ওর আসল রূপটা দেখা যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেও এটাই হয়েছিল।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement