IPL 2026

এক বছরে ১২ কোটি! আইপিএলে ঝড় তুলে দেওয়া বৈভব পাচ্ছে বড় অঙ্কের আর্থিক প্রস্তাব

চলতি আইপিএলে ঝড় তুলে দিয়েছে বৈভব সূর্যবংশী। ১৫ ম্যাচে ৬৮০ রান করে আইপিএলে কমলা টুপির দৌড়ে সকলের আগে রয়েছে সে। এ বার বড় অঙ্কের আর্থিক প্রস্তাব পাওয়ার মুখে ১৫ বছরের ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১৯:২৭
Share:

বৈভব সূর্যবংশী। ছবি: পিটিআই।

চলতি আইপিএলে ঝড় তুলে দিয়েছে বৈভব সূর্যবংশী। ১৫ ম্যাচে ৬৮০ রান করে আইপিএলে কমলা টুপির দৌড়ে সকলের আগে রয়েছে সে। এ বার বড় অঙ্কের আর্থিক প্রস্তাব পাওয়ার মুখে ১৫ বছরের ক্রিকেটার। এক বছরে ১২ কোটি টাকা উপার্জন করতে পারে সে।

Advertisement

বৈভবের ব্যাট স্পনসর হিসাবে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছে একটি সংস্থা। তারাই বছরে ১২ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে বৈভবকে। ভারতের প্রথম সারির ক্রিকেটারেরাও এত টাকা পান না ব্যাট স্পনসরের থেকে। সেখানে বৈভবকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তা নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে। এই মুহূর্তে বৈভব ব্যাট স্পনসরশিপ থেকে বছরে ৫০ লক্ষ টাকা পায়। তা ২৪ গুণ বাড়তে পারে আগামী দিনে।

আইপিএলে বৈভবের ফর্ম থেকে অনেক সংস্থাই তাঁর ব্যাট স্পনসর হতে আগ্রহী। এখন বৈভবের সঙ্গে যে সংস্থার চুক্তি রয়েছে তার মেয়াদ শেষের দিকে। দেশের প্রথম সারির টায়ার নির্মাণ সংস্থাগুলি বৈভবকে স্পনসর করতে আগ্রহী বলে শোনা যাচ্ছে। তার জন্য যে কোনও অর্থ খরচ করতে রাজি তারা।

Advertisement

এক সূত্র বলেছেন, “ঋষভ পন্থ দেশের হয়ে মাত্র একটি ফরম্যাটেই খেলে। সে যদি বছরে আট কোটি টাকা চাইতে পারে তা হলে বৈভব কেন পাবে না?” একাধিক প্রতিবেদন অনুযায়ী, বেশির ভাগ স্পনসরই পাঁচ কোটি টাকার বেশি উঠতে চান না। কিন্তু বৈভবের জনপ্রিয়তা এবং ফর্ম বাকিদের পিছনে ফেলে দিয়েছে। এখন প্রথম সারির তারকাদের টপকে বৈভবের ব্যাট স্পনসর হওয়ার জন্য ছুটকছে একাধিক সংস্থা। যদিও অনেকে বলছেন, টাকার অঙ্ক বেশ কিছুটা বাড়ানো হয়েছে। তবে সেই অঙ্ক যে বেশ কয়েক কোটি টাকা হতে পারে তা নিয়ে সন্দেহ নেই কারও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement