ICC T20 World Cup 2026

কী করলে বিশ্বকাপের সেমিফাইনালে যাবে পাকিস্তান, শনিবার শ্রীলঙ্কাকে কত ব‍্যবধানে হারাতে হবে সলমনদের?

সুপার এইটে নিউ জ়িল্যান্ডের হারে বিশ্বকাপে বেঁচে থাকল পাকিস্তান। শনিবার শ্রীলঙ্কাকে হারালে তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে। তবে মানতে হবে আরও একটি শর্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৪
Share:

পাকিস্তান ক্রিকেট দল। ছবি: পিটিআই।

শুক্রবার কলম্বোয় ইংল্যান্ড হারিয়ে দিল নিউ জ়িল্যান্ডকে। ফলে সুপার এইটে গ্রুপের শীর্ষে থেকেই সেমিফাইনালে উঠল তারা। নিউ জ়িল্যান্ডের হারে বিশ্বকাপে বেঁচে থাকল পাকিস্তান। শনিবার শ্রীলঙ্কাকে হারালে তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে। তবে মানতে হবে আরও একটি শর্ত।

Advertisement

সুপার এইটে গ্রুপে তিনটি ম্যাচই জেতায় ইংল্যান্ডের পয়েন্ট হল ৬। নিউ জ়িল্যান্ড আটকে থাকল ৩ পয়েন্টেই। শনিবার পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তখন তাদেরও হবে ৩ পয়েন্ট। সে ক্ষেত্রে আসবে নেট রান রেটের অঙ্ক।

ইংল্যান্ডের কাছে হারের ফলে দুইয়ে থাকা নিউ জ়িল্যান্ডের রান রেট এখন ১.৩৯০। পাকিস্তানের রান রেট -০.৪৬১। ফলে সলমন আঘারা এমনিতেই রান রেটে অনেক পিছিয়ে। নিউ জ়িল্যান্ডকে রান রেটে পিছনে ফেলতে গেলে কঠিন কাজ করতে হবে তাঁদের।

Advertisement

প্রাথমিক ভাবে যা জানা যাচ্ছে, তাতে প্রথমে ব্যাট করলে পাকিস্তানকে অন্তত ৬৪ রানের ব্যবধানে জিততে হবে। পরে ব্যাট করতে নামলে কাজ আরও কঠিন। সে ক্ষেত্রে শ্রীলঙ্কা যে রানই তুলুক না কেন, তা ১৩.১ ওভারের মধ্যে তাড়া করতে হবে। এই শর্ত মানলে তবেই সেমিফাইনালে খেলার আশা করতে পারে পাকিস্তান। না হলে গ্রুপে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে চলে যাবে নিউ জ়িল্যান্ড।

সেমিফাইনালে ওঠার ব্যাপারে আশাবাদী পাকিস্তানের সলমন মির্জ়া। তিনি শুক্রবার বলেছেন, “শ্রীলঙ্কাকে হারানোর ব্যাপারে আমরা আশাবাদী। শুধু সেমিফাইনালে ওঠা নয়, পাকিস্তানের ক্ষমতা রয়েছে বিশ্বকাপে আরও ভাল কিছু করার। জানি আমাদের ভাগ্য সুতোয় ঝুলছে। সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা নিজেদের নিয়েই ভাবছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement