ISL 2026

টাকা বাকি, আইএসএল থেকে ছাঁটাই মোহনবাগান, কেরালা? বাড়তি সময় দিয়েও হুঁশিয়ারি ফেডারেশনের

আইএসএল খেলার জন্য গত ৫ মার্চের মধ্যে ৩০ লাখ টাকা এবং ২৮ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে আরও ৩০ লাখ টাকা করে দেওয়ার কথা ক্লাবগুলির। বাকি ২০ লাখ টাকা দিতে হবে আগামী ১ মের মধ্যে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৪:২৯
Share:

দিমিত্রি পেত্রাতোস। —ফাইল চিত্র।

আইএসএল শুরু হয়ে গিয়েছে। এখনও টাকা দেয়নি মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স। অভিযোগ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ)। আইএসএল খেলার জন্য প্রতিটি ক্লাবকে ৮০ লাখ টাকা করে দিতে হবে বলে জানিয়েছে ফেডারেশন।

Advertisement

দীর্ঘ অনিশ্চয়তা এবং নানা টালবাহানার পর শুরু হয়েছে আইএসএল। অংশগ্রহণকারী প্রতিটি ক্লাবের থেকে টাকা নিয়ে লিগ আয়োজন করছে এআইএফএফ। ক্লাবগুলির তিন ভাগে ৮০ লাখ টাকা ফেডারেশনকে দেওয়ার কথা। এখনও পর্যন্ত প্রথম কিস্তির টাকা না দেওয়ার অভিযোগ দু’টি ক্লাবের বিরুদ্ধে। মোহনবাগান সুপার জায়ান্ট এবং কেরালা ব্লাস্টার্স কর্তৃপক্ষ এখনও কোনও টাকা দেয়নি বলে অভিযোগ ফেডারেশনের।

গত ৫ মার্চের মধ্যে ৩০ লাখ টাকা এবং ২৮ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে আরও ৩০ লাখ টাকা করে দেওয়ার কথা ক্লাবগুলির। বাকি ২০ লাখ টাকা দিতে হবে আগামী ১ মের মধ্যে। প্রথম দফার টাকা দেওয়ার সময় পেরিয়ে যাওয়ায় দুই ক্লাবকে সতর্ক করেছে ফেডারেশন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে দিন প্রতি ১ লাখ টাকা করে জরিমানার কথা জানিয়েছিল ফেডারেশন। টাকা না দিলে সংশ্লিষ্ট ক্লাবকে আইএসএল থেকে বাদ দেওয়ার কথাও জানানো হয়েছিল ফেডারেশনের পক্ষ থেকে।

Advertisement

টাকা না দেওয়া দুই ক্লাবকে অতিরিক্ত সময় দিয়েছে ফেডারেশন। ৫ মার্চের মধ্যে বকেয়া টাকা দিতে বলা হয়েছে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্সকে। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে আগামী বছরের আইএসএল থেকে সংশ্লিষ্ট ক্লাবকে বাদ দেওয়ার কথাও জানিয়ে দিয়েছে ফেডারেশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement