কোচ অস্কার ব্রুসো। ফাইল চিত্র।
মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ইউসেফ এজ়েজ্জারিদের প্রস্তুতি শুরু করার দিনেই উদ্বেগ বাড়ল লাল-হলুদ জনতার। আগামী মরসুমে কোচ অস্কার ব্রুসোর ইস্টবেঙ্গলে না থাকার সম্ভাবনা ক্রমশ বাড়ছে! গত বছর ১৪ ফেব্রুয়ারি তিনি চুক্তিনবীকরণ করেছিলেন। সূত্রের খবর, এ বছর এখনও পর্যন্ত তাঁর চুক্তির মেয়াদ বৃদ্ধি করার প্রস্তাব নাকি দেওয়া হয়নি ইস্টবেঙ্গলের তরফে। এই কারণেই চূড়ান্ত হতাশ অস্কার লাল-হলুদ শিবির ছাড়ার কথা ভাবছেন।
অস্কারের ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই শুক্রবার এফসি গোয়াকে ২-০ হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে চলে গেল জামশেদপুর এফসি। গোল করেন রেই তাচিকাওয়া ও মাধি তালাল। এ দিকে শনিবার মেয়েদের অনূর্ধ্ব-১৭ ভারতীয় দল এএফসি এশিয়ান কাপে অভিযান শুরু করছে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে