Cricket

আইপিএলে ওয়ার্ন আমায় বোকা বানিয়েছিল, স্বীকার করলেন বিরাট

ওয়ার্নের সঙ্গে ব্যাট-বলের লড়াইয়ের কথা জানালেন কোহালি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মে ২০২০ ১৬:৩৫
Share:

ওয়ার্নের ভেল্কি ঠিকমতো বুঝতে পারেননি কোহালি।—ফাইল চিত্র।

২০০৯ সালের আইপিএল-এ বিরাট কোহালিকে বোকা বানিয়েছিলেন প্রাক্তন অজি তারকা শেন ওয়ার্ন।

Advertisement

ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে লাইভ চ্যাটে ওয়ার্নের সঙ্গে তাঁর দ্বৈরথের কথা জানালেন বিরাট।

সুনীল ছেত্রী ভারতের ক্রিকেট দলের অধিনায়ককে প্রশ্ন করেন, ‘‘শেষ বলে তিন রান দরকার। তুমি বোলার বেছে নিতে পারবে। আমি তোমাকে দুটো অপশন দিলাম— শেন ওয়ার্ন আর ওয়াকার ইউনুস। তুমি কাকে বাছবে?’’ কোহালি বলেন, ‘‘শেন ওয়ার্ন ডেথ ওভারে বল করে না। ওয়াকার ইউনুসের ইয়র্কার থেকেও আমি রান করতে পারব বলেই আমার বিশ্বাস।’’

Advertisement

আরও পড়ুন: ‘ওরা সে দিন লর্ডসকে ওয়াংখেড়ে বানিয়ে ফেলেছিল’

সুনীলের প্রশ্নের জবাবের পরে কোহালি ও ওয়ার্নের ব্যাট-বলের লড়াই নিয়ে ভারত অধিনায়ক বলেন, ‘‘২০০৯ সালের আইপিএল-এ শেন ওয়ার্ন আমাকে বোকা বানিয়ে দিয়েছিল। ২০১১ সালেও আমি ওর মুখোমুখি হয়েছিলাম। খুব একটা উল্লেখযোগ্য কিছু ঘটেনি। ও আমাকে আউট করতে পারেনি। আমিও ওর বিরুদ্ধে বেশি রান করতে পারিনি। ম্যাচের শেষে ওয়ার্ন আমার কাছে এসে বলে, বোলারকে কখনও কিছু বলতে যাবে না। আমি অবশ্য ওয়ার্নের কথা শুনিনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement