উত্তরপ্রদেশের শাহজাহানপুরে জন্মগ্রহণ করেন বিপ্লবী আসফাকুল্লা খান। তিনি ‘হসরত’ ও ‘ওয়ারসি’ ছদ্মনামে উর্দু কবিতা লিখতেন। বিপ্লবী রামপ্রসাদ বিসমাইলের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি। বিসমাইলের নেতৃত্বে ১৯২৫ সালের ৯ অগস্ট আসফাকুল্লা-সহ বেশ কয়েকজন বিপ্লবী কাকোরিতে ব্রিটিশদের ট্রেন ডাকাতি করেন। যা কাকোরি ষড়যন্ত্র মামলা নামে খ্যাত।