অভিনেতা ও পরিচালক হরিকৃষ্ণ গিরি গোস্বামী ওরফে মনোজ কুমারের জন্ম। দেশপ্রেম নিয়ে সিনেমা ও অভিনয়ের জন্য তিনি ‘ভারত কুমার’ নামেও পরিচিত। ১৯৫৭ সালে ‘ফ্যাশন’ ছবিতে অভিয়ের মাধ্যমে আত্মপ্রকাশ। প্রধান চরিত্রে প্রথম অভিনয় করেন ‘কাচ কি গুড়িয়া’ ছবিতে। তাঁর অভিনয়ের অনুপ্রেরণা ছিলেন দিলীপ কুমার। ১৯৪৯ সালে ‘শবনম’ ছবিতে দিলীপ কুমারের অভিনয়ে মুগ্ধ হয়ে নিজের নাম রাখেন মনোজ কুমার। দেশপ্রেমিক নায়ক হিসাবে তাঁর প্রথম ছবি ‘শহিদ’। ১৯৬৫ সালে ভারত-পাক যুদ্ধের পর লাল বাহাদুর শাস্ত্রীর অনুরোধে ১৯৬৭ সালে দেশভক্তিমূলক ছবি ‘উপকার’-এর নির্দেশনার পাশাপাশি অভিনয়ও করেন। এই ছবির বিখ্যাত গান ‘মেরে দেশ কি ধরতি’।