viral video

অসুস্থ স্ত্রীকে পিঠে বয়ে পুরীর মন্দিরে জগন্নাথ দর্শন করালেন স্বামী! ভালবাসার রূপ দেখে প্রশংসায় ভরাল নেটপাড়া

অসুস্থ স্ত্রীকে পিঠে করে নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেখা যায় এক বৃদ্ধকে। ধীরে ধীরে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছেন তাঁরা। এক মুহূর্তের জন্য স্ত্রীকে মেঝেতে নামিয়ে রাখেননি ওই বৃদ্ধ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ভালবাসার কোনও বয়স হয় না। জীবনের উপান্তে এসেও ভালবাসার বহিঃপ্রকাশ ঘটে নানা ভাবে। কোনও দেখনদারি নয়, সামান্য স্নেহ, যত্ন দিয়েও ভালবাসা উদ্‌যাপন করা যায় তা প্রমাণ করে দিলেন এক বৃদ্ধ। অশক্ত ও অসুস্থ স্ত্রীকে পিঠে করে বয়ে নিয়ে এসে জগন্নাথ দর্শন করালেন তিনি। মন ছুঁয়ে যাওয়া সেই ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই তা নজর কেড়েছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক বয়স্ক ব্যক্তি তাঁর অসুস্থ স্ত্রীকে পিঠে করে নিয়ে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করছেন। ধীরে ধীরে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছেন তাঁরা। এক মুহূর্তের জন্য স্ত্রীকে মেঝেতে নামিয়ে রাখেননি ওই বৃদ্ধ ব্যক্তি। স্বামীর গলা দু’হাত দিয়ে জড়িয়ে পরম নিশ্চিন্তে ভগবান দর্শনের পুণ্যলাভ করতে এসেছেন বৃদ্ধা। ভিডিয়োটি ইনস্টাগ্রামের পাতায় ছড়িয়ে পড়তেই বৃদ্ধ দম্পতির ভালবাসা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে ভিডিয়োটি সম্প্রতি তোলা হয়েছে না পুরনো ভিডিয়ো, সে সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি।

ভিডিয়োটি ‘বিন_সোশ্যাল’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা প্রচুর মানুষ দেখেছেন। বৃদ্ধকে যত্নশীল স্বভাব এবং নিবেদিতপ্রাণ জীবনসঙ্গী বলে উল্লেখ করেছেন নেটাগরিকেরা। আবার অনেকে আশা করেছেন যে তাঁদেরও এমন এক জন সঙ্গী থাকুক। নানা ধরনের মন্তব্যে ভরে উঠেছে মন্তব্য বিভাগ। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘জীবনের প্রতিটি পর্যায়ে সত্যিকারের ভালবাসা একে অপরের পাশে দাঁড়িয়ে থাকে।’’ অন্য এক জন মন্তব্য করেছেন, ‘‘জীবনসঙ্গী হতে গেলে এমনটাই হওয়া দরকার, জয় জগন্নাথ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement