Viral Video

দিল্লির রেস্তরাঁয় ভয়াবহ আগুন, প্রাণে বাঁচতে সন্তান নিয়ে বারান্দা থেকে মরণঝাঁপ তরুণীর! ভয় ধরানো ভিডিয়ো প্রকাশ্যে

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাঁচতলা ওই হোটেলের বেসমেন্ট থেকে আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বহুতলে আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে হোটেলের ঘরগুলিতে। আগুনের গ্রাস থেকে প্রাণ বাঁচাতে বিভিন্ন তলা থেকে ঝাঁপ দিতে শুরু করেন অনেকে। তার মধ্যে ছিলেন এক তরুণী এবং তাঁর সন্তান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৪:০৯
Share:

ছবি: সংগৃহীত।

চারদিকে আগুনের লেলিহান শিখা। গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। আগুন ও ঘন ধোঁয়া থেকে বাঁচতে মরিয়া হয়ে ছাদ থেকে লাফ দিলেন সন্তান-সহ এক তরুণী। দিল্লির মালব্যনগরে বহুতলের রেস্তরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনার একটি শিউরে ওঠা তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে। সমাজমাধ্যমে প্রকাশিত মর্মান্তিক ভিডিয়োয় এই প্রাণঘাতী ঝাঁপ দেওয়ার আগের ভয়াবহ মুহূর্তগুলো ধরা পড়েছে। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই আতঙ্কিত নেটাগরিকেরা। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাঁচতলা ওই হোটেলের বেসমেন্ট থেকে আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বহুতলে আতঙ্ক ও বিশৃঙ্খলা ফুটে উঠেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে হোটেলের ঘরগুলিতে। আগুন গ্রাস করার থেকে প্রাণ বাঁচাতে বিভিন্ন তলা থেকে ঝাঁপ দিতে শুরু করেন অনেকে। তার মধ্যে ছিলেন এক তরুণী। সন্তানকে বাঁচাতে তিনিও বারান্দা থেকে ঝাঁপ দেন। তবে শেষরক্ষা হয়নি। মৃত্যু হয় দু’জনেরই। সেই ভিডিয়োটিই প্রকাশ্যে এসেছে। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের আরও কয়েকটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেগুলিরও সত্যতা যাচাই করেনি আনন্দাবাজার ডট কম। সেখানে দেখা গিয়েছে দমকলকর্মী, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা ভবনটির ভিতরে আটকে পড়াদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা করছেন। জরুরি উদ্ধারকারী দলের সদস্যেরা আগুন নেবানোর কাজের পাশাপাশি কয়েক জন আহতকে কাঁধে করে বার করে আনছেন। জরুরি ভিত্তিতে তাঁদের অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘরের মধ্যে আটকে মৃত্যু হয় ২০ জনের।

দমকল সূত্রে খবর, এই রেস্তরাঁটি ওজ রানি লেনের ভিতরে। গলিটি সঙ্কীর্ণ ও ঘনবসতিপূর্ণ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হোটেলে ২৫টি ঘর রয়েছে। সেখানে ৪০ জন ছিলেন। সকাল ৯টা নাগাদ আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পার্শ্ববর্তী বাড়িগুলিতে আগুন ছড়িয়ে পড়া রোধ করতে অন্তত ১০টি দমকল ইঞ্জিন কাজে লাগানো হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement