Viral Video

বাপের বাড়ি থেকে বিদায়ের সময় চিৎকার করে নববধূর পথ আটকাল তিন পোষ্য! মনখারাপ করা ভিডিয়ো ভাইরাল

বাপের বাড়ি থেকে বিদায়ের সময় গৌরীর পথ আটকে দাঁড়ায় তিন পোষ্য। দু’পায়ে দাঁড়িয়ে গৌরীর উপর লাফিয়ে পড়ছিল তারা। চিৎকার করে যেন বলতে চাইছিল, ‘‘মা তুমি কোথাও যেও না।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১০:২১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

তিন জনকে আর শান্ত করা যাচ্ছে না। তরুণীর পথ আটকে অনবরত চিৎকার করে চলেছে তারা। বাধ্য হয়ে তাদের বারান্দায় নিয়ে যাওয়া হল। তবু বারান্দা থেকেই গলা ফাটিয়ে চিৎকার করে চলেছে তিন পোষ্য। তাদের ‘মা’ বাড়ি ছেড়ে চলে যাচ্ছে যে। তা দেখে কষ্টে বুক ফেটে যাচ্ছে তাদের। সে কারণেই জোরে জোরে ডেকে চলেছে কুকুরগুলি। তিন ‘সন্তান’-এর পিছুডাক শুনে কান্নায় ভেঙে পড়লেন নববধূ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ট্রাইপস্কোয়াড’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী লাল বেনারসি পরে রয়েছেন। বিয়ের সাজে বাপের বাড়ি থেকে বিদায় নিচ্ছেন তিনি। দেহরাদূনের বাসিন্দা নববধূ গৌরী সিংহ। স্নোয়ি, মিশকু এবং লয়লা নামের ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার এবং জার্মান শেফার্ড প্রজাতির কুকুর পোষেন গৌরী। বাপের বাড়ি থেকে বিদায়ের সময় গৌরীর পথ আটকে দাঁড়াল তিন পোষ্য। দু’পায়ে দাঁড়িয়ে গৌরীর উপর লাফিয়ে পড়ছিল তারা। চিৎকার করে যেন বলতে চাইছিল, ‘‘মা তুমি কোথাও যেও না।’’

বাধ্য হয়ে তিনটি কুকুরকে সেখান থেকে সরিয়ে বারান্দায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকেও তারস্বরে চিৎকার করতে থাকে তারা। তিন ‘সন্তান’-এর পিছুডাক শুনে কান্নায় ভেঙে পড়েন নববধূ। নিজেকে সামলাতে না পেরে তিনি বারান্দায় গিয়ে তিন পোষ্যকে আদর করতে শুরু করেন। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ার পর মনখারাপ হয়ে যায় নেটপাড়ার অধিকাংশের। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ওরা তো মুখ ফুটে কিছু বলতে পারে না। কিন্তু ওদের খুব কষ্ট হয়। ভিডিয়ো দেখে মনটা ভারী হয়ে গেল। ওদের ছেড়ে থাকতে তরুণীরও কষ্ট হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement