Viral Video

‘ভারত থেকে কী চুরি করতে চান?’, নেটপ্রভাবীর প্রশ্নে আজব উত্তর পাক নেটাগরিকদের, ভাইরাল ভিডিয়োয় হাসির রোল

পাকিস্তানের ওই নেটপ্রভাবী ‘আনএক্সপ্লোরডউসমান’ নামে ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে প্রশ্নটি করেছিলেন। একটি ভিডিয়ো পোস্ট করে সেই প্রশ্ন করেন তিনি। নেটাগরিকদের কাছে জানতে চান, ভারতের থেকে কোনও একটি জিনিস চুরির সুযোগ পেলে, কী চুরি করবেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২০
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

ভারতের কোনও একটি মাত্র জিনিস চুরি করতে হলে কোনটি করবেন? অনুরাগীদের উদ্দেশ্যে ইনস্টাগ্রামে প্রশ্ন করেছিলেন পাকিস্তানের নেটপ্রভাবী। তবে সেই প্রশ্নে যা যা উত্তর দিলেন পাক নেটাগরিকেরা, তাতে হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। হাসির রোলও উঠেছে। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

পাকিস্তানের ওই নেটপ্রভাবী ‘আনএক্সপ্লোরডউসমান’ নামে ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে প্রশ্নটি করেছিলেন। একটি ভিডিয়ো পোস্ট করে সেই প্রশ্ন করেন তিনি। নেটাগরিকদের কাছে জানতে চান, ভারতের থেকে কোনও একটি জিনিস চুরির সুযোগ পেলে, কী চুরি করবেন তাঁরা। তিনি পোস্টে লেখেন, ‘‘মজা করে একটা কথা জিজ্ঞাসা করছি। প্রিয় পাকিস্তানি জনগণ, যদি তোমরা ভারত থেকে একটা জিনিস চুরি করতে পারো, তা হলে তোমরা কী চুরি করবে?’’ পাক নেটপ্রভাবীর সেই পোস্ট দ্রুত দৃষ্টি আকর্ষণ করে নেটাগরিকদের। পাক নেটাগরিকদের অনেকেই সেই পোস্টে গিয়ে তাঁদের মনোবাঞ্ছা জানান।

নেটপ্রভাবীর প্রশ্নের উত্তরে পাকিস্তানের এক নেটাগরিক লিখেছেন, “দুই দেশের মধ্যে সমস্ত মতবিরোধ এবং বিবাদ চুরি করতে চাই, যাতে শান্তি বজায় থাকে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘বিরাট কোহলি।’’ তৃতীয় এক নেটাগরিক লিখেছেন, ‘‘ক্রিকেট দল চুরি করে নেব।’’ অনেকে আবার সিন্ধু জলচুক্তির মতো গুরুতর বিষয়গুলি নিয়েও মজা করতে ছাড়েননি।

Advertisement

ভাইরাল পোস্টটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। হাসির রোলও উঠেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement