Viral Video

কলেজের অনিয়ম নিয়ে মুখ খোলার ‘পুরস্কার’, ছাত্রকে শূন্যে তুলে মেঝেয় আছাড় শিক্ষকের! ভাইরাল ভিডিয়ো

কলেজের বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন ছাত্ররা। তাঁদের মাঝেই লড়াই লেগেছে এক ছাত্র এবং শিক্ষকের। ছাত্রকে জাপটে ধরে শূন্যে তুলে তার পর মেঝের উপর আছড়ে ফেললেন সেই শিক্ষক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৪:১৯
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কলেজ অনিয়মে ভরে গিয়েছে। তা নিয়ে অভিযোগ জানাতেই রাগে ফেটে পড়লেন শিক্ষক। মারতে শুরু করলেন সেই ছাত্রকে। ছাত্রকে মেঝের উপর ফেলে তাঁর উপর চেপে বসলেন শিক্ষক। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটে বিহারের আলমা ইকবাল কলেজে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কলেজের বারান্দায় দাঁড়িয়ে রয়েছেন ছাত্ররা। তাঁদের মাঝেই লড়াই লেগেছে এক ছাত্র এবং শিক্ষকের। ছাত্রকে জাপটে ধরে শূন্যে তুলে তার পর মেঝের উপর আছড়ে ফেললেন সেই শিক্ষক। প্রৌঢ় শিক্ষক টাল সামলাতে না পেরে নিজেও ছাত্রের উপর পড়ে গেলেন। তার পর সেই ছাত্রের কাঁধ চেপে তাঁকে মেঝের উপর শুইয়ে রাখলেন। শিক্ষক হাতও তুললেন তাঁকে ঘুষি মারার জন্য। কিন্তু অপর এক তরুণ এসে তাঁকে আটকে দিলেন। দু’জনেই মেঝে থেকে উঠে দাঁড়ালেন। শিক্ষক এর পর তরুণকে ধাক্কা দিয়ে কলেজের বারান্দা থেকে বার করে দিলেন। আশপাশে ছাত্ররা দাঁড়িয়ে সেই ঘটনা দেখতে লাগলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ঘর কে কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ৬৮ হাজার বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রায় আড়াই হাজারের কাছাকাছি নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিডিয়োটির মন্তব্যবাক্সে ক্ষোভপ্রকাশ করেছেন নেটাগরিকেরা। শিক্ষকের এ-হেন আচরণের নিন্দা করেছেন নেটাগরিকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement