Viral Video

বন্ধুকে নিয়ে ফুচকা খেতে গিয়েছিলেন ভ্লগার, টকজল থেকে লাফিয়ে বেরিয়ে এল ইঁদুর! ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, অমৃতসরে বন্ধুকে নিয়ে রাস্তার ধারের একটি দোকানে ফুচকা খেতে গিয়েছিলেন এক তরুণ ভ্লগার। সঙ্গে ছিলেন এক বন্ধুও। ফুচকা খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য ক্যামেরা চালু রেখেছিলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৬
Share:

ভিডিয়োর সত্যতা নিয়ে উঠছে প্রশ্ন। ছবি: ইনস্টাগ্রাম।

বন্ধুকে নিয়ে ফুচকা খেতে গিয়েছিলেন এক ভ্লগার। ভিডিয়োও করছিলেন। তবে ফুচকায় কামড় বসানোর আগেই টকজল থেকে লাফিয়ে বেরিয়ে এল জ্যান্ত ইঁদুর! চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে পঞ্জাবের অমৃতসরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, অমৃতসরে বন্ধুকে নিয়ে রাস্তার ধারের একটি দোকানে ফুচকা খেতে গিয়েছিলেন এক তরুণ ভ্লগার। সঙ্গে ছিলেন এক বন্ধুও। ফুচকা খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করার জন্য ক্যামেরা চালু রেখেছিলেন তাঁরা। তবে ফুচকা খাওয়ার আগে টকজলে কিছু একটা ক্রমশ নড়াচড়া করায় থমকে যান তাঁরা। দোকানদারের দৃষ্টি আকর্ষণ করেন সে দিকে। আর দোকানদার জলের পাত্র একটু নাড়িয়ে দিতেই ভেসে ওঠে একটি জ্যান্ত ইঁদুর। এর পর ইঁদুরটিকে তুলে পাত্রের বাইরে ফেলে দেন দোকানদার। পালিয়ে একটি নর্দমায় ঢুকে যায় ছোট্ট প্রাণীটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘করণ_ধনজু২৬’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিরক্তি প্রকাশ করেছেন তেমনই অনেকে আবার রাস্তার ধারের খাবারের দোকানগুলির স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রাস্তার দোকানগুলির খাদ্যের মান নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘দেখেই বমি পেয়ে গেল। চোখে না পড়লে তো এই জলই ফুচকার সঙ্গে পরিবেশন করা হত।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এ জন্যই আমি রাস্তার ধারের দোকানে খাবার খাই না।’’ তবে অনেকেই আবার সন্দেহ প্রকাশ করেছেন, ভিডিয়োটি এআই বা কৃত্রিম মেধা দিয়ে বানানো। এক জন লিখেছেন, ‘‘এই ভিডিয়ো এআই নয় তো? আর যদি তাই হয়, তা হলে ভ্লগারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement