Viral Video

স্বামীকে গলা অবধি মাটিতে পুঁতে ফুল, দুধ দিয়ে পুজো করলেন বধূ, চলল শিবস্তুতিও! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গলা অবধি মাটিতে পোঁতা রয়েছে এক যুবকের। মাথাটুকু কেবল মাটির উপর জেগে রয়েছে। তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা। ওই অবস্থাতেই যুবকের মাথায় ফুল দিচ্ছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৩
Share:

গলা অবধি মাটিতে পোঁতা। শুধু মাথাটুকু মাটির উপরে। শিবরাত্রি উপলক্ষে স্বামীকে সে ভাবেই মাটিতে পুঁতে তাঁর মাথায় দুধ ঢাললেন বধূ। ফুল দিয়ে শিবস্তুতিও করলেন। নির্বিকার হয়েই স্ত্রীর পুজো ‘গ্রহণ করলেন’ মাঝবয়সি যুবক! চাঞ্চল্যকর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গলা অবধি মাটিতে পোঁতা রয়েছে এক যুবকের। মাথাটুকু কেবল মাটির উপর জেগে রয়েছে। তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা। ওই অবস্থাতেই যুবকের মাথায় ফুল দিচ্ছেন তিনি। ফুল দেওয়ার পর যুবকের মাথায় দুধ ঢালতেও দেখা যায় মহিলাকে। শিবস্তুতিও করেন তিনি। অন্য দিকে, যুবক কোনও রকম প্রতিক্রিয়া ছাড়াই পুজো নেন। নির্বিকার হয়ে সোজা তাকিয়ে থাকেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি, ভিডিয়োয় যে যুবক এবং বধূকে দেখা গিয়েছে, তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী। শিবরাত্রি উপলক্ষে স্বামীকে ওই ভাবে পুজো করেছেন বধূ।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘণ্টা’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ কেমন পুজো!’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘স্বামী ভাবছেন এ কোথায় ফেঁসে গেলাম। কিন্তু পালাবার উপায় নেই তাঁর।’’ তবে নেটাগরিকদের একাংশ আবার ঘটনাটির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এক জন লিখেছেন, ‘‘পুরোটাই তো সাজানো মনে হচ্ছে। রিল বানিয়ে ভাইরাল হওয়ার ছক?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement