Viral Video

মাঝরাস্তায় দুধের ট্রাকে বিস্ফোরণ, ব্যস্ত রাস্তায় ‘দুধের বন্যা’য় থমকাল ট্রাফিক! ভিডিয়ো ভাইরাল

ট্রাকচালকের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা দুধের প্যাকেটগুলি সরাতে ব্যস্ত হয়ে পড়েন। যানজটের সমস্যা এড়াতে সেখানে হাজির হয় ট্রাফিক পুলিশও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ব্যস্ত রাস্তায় বয়ে যাচ্ছে ‘দুধের সাগর’। দুধ পণ্যবাহী ট্রাকের শীতাতপ যন্ত্র লাগানো ইউনিটে বিস্ফোরণ ঘটে রাস্তায় ছড়িয়ে পড়ল দুধের প্যাকেট। থমকে গেল ট্রাফিকও। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।

Advertisement

সংবাদসংস্থা পিটিআই-এর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, এই ঘটনাটি রবিবার রাত সাড়ে ১১টায় চেন্নাইয়ের অশোক পিলার মেট্রো স্টেশনের কাছে ঘটেছে। ব্যস্ত রাস্তায় ট্রাকের ফ্রিজ ইউনিটে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হননি বলে জানা গিয়েছে। তবে ফ্রিজ ইউনিট ফেটে যাওয়ার ফলে ট্রাকের এক দিক ভেঙে যায়।

দুধের প্যাকেটগুলিও ফেটে রাস্তায় ছড়িয়ে যায়। পথ দুর্ঘটনার ফলে থমকে যায় ট্রাফিকও। ট্রাকচালকের পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা দুধের প্যাকেটগুলি সরাতে ব্যস্ত হয়ে পড়েন। যানজটের সমস্যা এড়াতে সেখানে হাজির হয় ট্রাফিক পুলিশও। দুধ পণ্যবাহী ট্রাকটি সরানোর ব্যবস্থা করা হয়।

Advertisement

কিছু ক্ষণের মধ্যেই ট্রাফিক স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। এই ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘বিস্ফোরণের ফলে খুব বড় বিপদ হতে পারত। প্যাকেট ফেটে তো ব্যস্ত রাস্তায় দুধের বন্যা বয়ে গিয়েছে! এত দুধ নষ্ট হল ভেবে খারাপ লাগছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement