Viral Video

ঝোড়ো হাওয়ায় ব্যানার উড়ে আটকে গেল বাইকের চাকায়, মাঝরাস্তায় ছিটকে পড়লেন তরুণ, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

ঝড়ের মধ্যে ব্যস্ত হাইওয়েতে বাইক চালিয়ে যাচ্ছিলেন এক তরুণ। ঝোড়ো হাওয়ার দাপটে একটি ব্যানার উড়ে বাইকের চাকায় আটকে গেল। মাঝরাস্তায় বাইক থেকে ছিটকে পড়ে গেলেন তরুণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ০৯:২৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্রবল ঝড়ের মধ্যে ব্যস্ত রাস্তা দিয়ে বাইক চালিয়ে নিয়ে যাচ্ছিলেন এক তরুণ। সেই রাস্তা দিয়ে ট্রাক, গাড়ি সবই যাচ্ছে। ঝড়ের মধ্যে রাস্তার ধারে আটকানো ব্যানারগুলিও প্রচণ্ড জোরে উড়ছে। বাইকচালক যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন ঝোড়ো হাওয়ার দাপটে একটি ব্যানার খুলে গিয়ে বাইকের চাকার সঙ্গে আটকে গেল। সঙ্গে সঙ্গে মাঝরাস্তায় বাইক থেকে ছিটকে পড়ে গেলেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় বাইক দুর্ঘটনার এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি এই ঘটনাটি তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার পাল্লাদাম এলাকায় ঘটেছে। প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় রাস্তার ধারের ব্যানারগুলি উড়ছিল। সেই ঝড়ের মধ্যে ব্যস্ত হাইওয়েতে বাইক চালিয়ে যাচ্ছিলেন এক তরুণ। ঝোড়ো হাওয়ার দাপটে একটি ব্যানার উড়ে বাইকের চাকায় আটকে যায়।


মাঝরাস্তায় বাইক থেকে ছিটকে পড়ে গেলেন তরুণ। সেই সময় পিছন থেকে একটি গাড়ি আসছিল। সেই গাড়ির সামনের আসনে বসে থাকা এক যাত্রীর ক্যামেরায় পথ দুর্ঘটনার দৃশ্য ধরা পড়ে। সেই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তরুণকে নিয়ে আশঙ্কা প্রকাশ করেন নেটাগরিকদের অধিকাংশ। জানা গিয়েছে, তরুণ হেলমেট পরে ছিলেন এবং সেই সময় পিছন থেকে কোনও যানবাহন আসেনি। তরুণ তাড়াতাড়ি ব্যস্ত রাস্তা থেকে নিজেকে সরিয়ে নিয়ে প্রাণ রক্ষা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement