Viral Video

আচমকা ব্রেক কষলেন বাইকচালক, পিষে দিল পিছন থেকে আসা ট্রাক! ছোট দুর্ঘটনা এড়াতে গিয়ে হল বড় দুর্ঘটনা, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

পুলিশ সূত্রে খবর, বাইকচালকটি জোরে বাইক চালাচ্ছিলেন। রাস্তার ধারে পার্ক করা গাড়ির সঙ্গে ধাক্কা লাগতে পারে ভেবে আচমকা ব্রেক কষেন তিনি। কিন্তু প্রাণরক্ষা হল না তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তার ধারে একটি গাড়ি দাঁড় করানো ছিল তা খেয়াল করেননি এক বাইকচালক। বিপরীত দিক থেকে তীব্র বেগে বাইক ছুটিয়ে আসছিলেন তিনি। পার্ক করা গাড়ির সামনে এসে আচমকা ব্রেক কষেন তিনি। আচমকা ব্রেক কষার ফলে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তরুণ চালক। ঠিক সেই মুহূর্তে একটি ট্রাক পিছন থেকে আসছিল। ট্রাকের চাকার তলায় পড়ে মৃত্যু হয় তরুণের। তরুণকে পিষে চলে যায় ট্রাকটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি সোমবার উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার গৌরাদি গ্রামের কাছে বারাণসী-শক্তিনগর হাইওয়েতে ঘটেছে। পুলিশ সূত্রে খবর, বাইকচালকটি জোরে বাইক চালাচ্ছিলেন। রাস্তার ধারে পার্ক করা গাড়ির সঙ্গে ধাক্কা লাগতে পারে ভেবে আচমকা ব্রেক কষেন তিনি।

কিন্তু বিপদ থেকে বাঁচতে প্রাণ রক্ষা করতে পারলেন না বাইকচালক। ব্রেক কষার ফলে রাস্তায় ছিটকে পড়েন তিনি। সেই মুহূর্তে পিছন থেকে একটি ট্রাক এসে তরুণকে পিষে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণের। ঘটনাটির সিসিটিভি ফুটেজের ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘মুহূর্তের মধ্যে প্রাণ চলে গেল তরুণের। ভিডিয়োটি দেখে খুব খারাপ লাগছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement