Viral Video

সাপের মতো এঁকেবেঁকে মালভর্তি ট্রাক চালিয়ে ‘স্টান্ট’! এক্সপ্রেসওয়ের ভিডিয়ো পুলিশের নজরে পড়তেই গ্রেফতার চালক

একটি ট্রাক মাঝরাস্তায় বিপজ্জনক ভাবে এঁকেবেঁকে চলছে। একনজরে দেখে মনে হচ্ছিল যে, ট্রাকটি যে কোনও মুহূর্তে উল্টে পড়ে যেতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:০৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ব্যস্ত এক্সপ্রেসওয়ে দিয়ে একের পর এক মালবাহী ট্রাক নিয়ে যাচ্ছেন চালকেরা। কিন্তু সোজা পথে ট্রাক চালাচ্ছিলেন না একটি ট্রাকের চালক। সাপের মতো এঁকেবেঁকে মালভর্তি ট্রাক নিয়ে এগিয়ে চলেছিলেন তিনি। সমাজমাধ্যমের পাতায় সেই ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) ভাইরাল হতে তা পুলিশের নজর কাড়ে। ট্রাকটি বাজেয়াপ্ত করে ট্রাকচালককে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

‘দ্য নালন্দা ইনডেক্স’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ট্রাক মাঝরাস্তায় বিপজ্জনক ভাবে এঁকেবেঁকে চলছে। একনজরে দেখে মনে হচ্ছিল যে, ট্রাকটি যে কোনও মুহূর্তে উল্টে পড়ে যেতে পারে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি ৩ ফেব্রুয়ারি হরিয়ানার নুহ জেলার রিগাড় গ্রামের কাছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ঘটেছে।

ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তা নজরে পড়ে পুলিশের। রবিবার সেই ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ। মালবাহী ট্রাকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাকচালকের নাম সাবির। তিনি রাজস্থানের অলওয়ারের বাসিন্দা। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক ক্ষোভপ্রকাশ করে লিখেছেন, ‘‘স্টান্ট দেখাতে গিয়ে বড় রকমের কোনও পথ দুর্ঘটনার কবলে পড়তে পারতেন চালক। অন্য চালকেরও ক্ষতি হতে পারত। উপযুক্ত শাস্তি পেয়েছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement