Viral Video

গাছে চড়ে ছবি তোলার শখ, ডালে উঠতেই বিশাল গাছসুদ্ধ আছড়ে পড়লেন তরুণী! ভিডিয়ো ভাইরাল

বিকেলবেলা বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে একটি গাছে চড়ে ছবি তোলার শখ হল এক তরুণীর। কিন্তু তরুণীর ভার নিতে পারল না গাছটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ০৯:০২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

উদ্যানে রয়েছে ২০ বছরের পুরনো চেরি ব্লসমের একটি গাছ। সেই গাছে চড়ে ছবি তোলার শখ জাগল তরুণীর। শখ পূরণ করতে গাছের ডালে উঠে পড়লেন তিনি। কিন্তু তরুণীর ওজন সামলাতে পারল না গাছটি। শিকড়সুদ্ধ গাছটি উপড়ে পড়ে গেল। মাটিতে আছড়ে পড়লেন তরুণীও। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘মাস্টশেয়ারনিউজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী চেরি ব্লসম গাছের ডালে উঠছেন। গাছের তলায় দাঁড়িয়ে রয়েছেন সেই তরুণীর বান্ধবী। তরুণী গাছের ডালে উঠতেই তাঁর বান্ধবী মোবাইল এগিয়ে দিলেন। গাছের ডাল থেকে ঝুঁকে ফোনটি নিতে গিয়েই গাছসমেত পড়ে গেলেন তরুণী।


স্থানীয় সময় অনুযায়ী, এই ঘটনাটি সম্প্রতি চিনের সাংহাইয়ের গুচুন উদ্যানে ঘটেছে। সেই উদ্যানে ২০ বছর পুরনো চেরি ব্লসম গাছ রয়েছে। বিকেলবেলা বান্ধবীর সঙ্গে উদ্যানে ঘুরতে গিয়ে সেই গাছে চড়ে ছবি তোলার শখ হল এক তরুণীর। কিন্তু তরুণীর ভার নিতে পারল না গাছটি। গাছসমেত আছড়ে পড়লেন তরুণী। গাছ থেকে পড়ে তরুণী সামান্য আঘাত পেয়েছেন। ২০ বছরের গাছ ভেঙে দেওয়ার অভিযোগ উঠলে নিজের ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিতে রাজি হন তরুণী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement