Viral Video

ব্যস্ত রাস্তায় তুলছিলেন প্রেমে গদগদ ছবি! পিছন থেকে গাড়ি ব্রেক কষতেই চালকের সঙ্গে ঝগড়া যুগলের, ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী মাঝরাস্তায় পোজ় দিয়ে বসে রয়েছেন। তাঁর সঙ্গী সামনে ঝুঁকে বসে তরুণীর সঙ্গে নিজস্বী তুলছেন। অনতিদূরেই দাঁড় করানো রয়েছে একটি বাইক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

হাইওয়ের উপর দিয়ে ঝড়ের বেগে গাড়ি ছুটছে। কিন্তু সে দিকে খেয়াল নেই যুগলের। রাস্তার ধারে বাইক দাঁড় করিয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন তাঁরা। তরুণী মাঝরাস্তায় পোজ়় দিয়ে বসে পড়েছেন। তাঁর সঙ্গীও পোজ় দিয়ে তরুণীর সঙ্গে প্রেমে মাখোমাখো নিজস্বী তুলছেন। সেই সময় পিছন থেকে একটি গাড়ি আসছিল। মাঝরাস্তায় যুগলকে বসে থাকতে দেখবেন, তা কল্পনাও করতে পারেননি গাড়ির চালক।

Advertisement

হঠাৎ এ দৃশ্য দেখে তাড়াতাড়ি গাড়ির ব্রেক কষেন তিনি। মাঝরাস্তায় বিপজ্জনক ভাবে বসে থাকার জন্য যুগলকে শাসনও করেন চালক। কিন্তু সেই যুগলই পাল্টা শাসন করতে শুরু করে দিলেন গাড়ির চালককে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘দিওয়ান’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী মাঝরাস্তায় পোজ় দিয়ে বসে রয়েছেন। তাঁর সঙ্গী সামনে ঝুঁকে বসে তরুণীর সঙ্গে নিজস্বী তুলছেন। অনতিদূরেই দাঁড় করানো রয়েছে একটি বাইক। হাইওয়ে দিয়ে বাইক চালিয়ে যাওয়ার সময় মাঝরাস্তায় থেমে ছবি তুলতে শুরু করেন সেই যুগল। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা জানা যায়নি।

Advertisement

তবে ভিডিয়ো থেকে জানা গিয়েছে য‌ে, এই ঘটনাটি পুরনো। ২০২৫ সালের অগস্ট মাসের তারিখ লেখা রয়েছে সেই ভিডিয়োয়। গাড়ির চালক সেই যুগলকে মাঝরাস্তায় বসে থাকার জন্য বকাবকি করছিলেন। কিন্তু চালকের শাসন শুনে নিজেদের ভুল বুঝলেন না। পাল্টা তাঁর সঙ্গেই তর্ক জুড়ে বসলেন। যুগলের মন্তব্য, ‘‘এত বড় রাস্তা আপনি দেখতে পাচ্ছেন না? রাস্তায় তো অনেক জায়গা রয়েছে।’’

চালক যখন যুগলকে প্রশ্ন করেন, ‘‘আমি তো ব্রেক কষে দিলাম। :আপনাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলে কেমন লাগত?’’ যুগলও রেগে গিয়ে বলেন, ‘‘চালান দেখি কত সাহস!’’ সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। যুগলের এই আচরণ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নেটপাড়ার একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘যুগলের আস্পর্ধা দেখছি! নিজেদের দোষ কিছুতেই মানলেন না। বড় বিপদ হলে টের পেতেন। যুগলের বিরুদ্ধে কড়া পদক্ষেরপ করা প্রয়োজন ছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement