Viral Video

গয়নার দোকান থেকে দেড় কোটির সোনার গয়না চুরি করে বেপাত্তা তরুণী কর্মী! সিসিটিভি ফুটেজ ভাইরাল

১১ মাস আগে দোকানে চাকরি শুরু করেছিলেন তরুণী। ঘটনার দিন জরুরি কাজের জন্য তিনি দোকানের মালিকের কাছে অনুমতি নিয়ে আগে বেরিয়ে যাচ্ছেন, তেমনটাই জানিয়েছিলেন অন্য কর্মীদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১১:৩২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মাটিতে হাঁটু ভাঁজ করে বসে গয়নার বাক্স সাজাচ্ছিলেন তরুণী কর্মী। কাজ করতে করতে অন্য কর্মীর সঙ্গে হাসাহাসি করছিলেন তিনি। কিন্তু আড়ালে চালাচ্ছিলেন হাতসাফাইয়ের কাজও। আলমারির একটি পাল্লার আড়ালে গয়নার বাক্সগুলি রাখছিলেন তিনি। সেই আড়ালের সুযোগ নিয়েই সোনার গয়নাগুলি পকেটে পুরতে শুরু করলেন তিনি। দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় এমনই দৃশ্য ধরা পড়েছে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় তরুণীর গয়না চুরির ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘দ্য.মার্ভেলস.ইন্ডিয়া’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী কর্মী গয়নার বাক্স গোছানোর নাম করে সোনার গয়না চুরি করে পকেটে ভরছেন। এই ঘটনাটি সম্প্রতি গুজরাতের অহমদাবাদের একটি সোনার দোকানে ঘটেছে। পুলিশ সূত্রে খবর, তরুণী কর্মীর নাম হর্শিদা শেট্টি। অভিযোগ, দোকান থেকে এক কোটি ৬৬ লক্ষ টাকার গয়না চুরি করে নিরুদ্দেশ হয়ে গিয়েছেন তিনি।

কর্মীদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ১১ মাস আগে সেই দোকানে চাকরি শুরু করেছিলেন হর্শিদা। গয়না চুরি করে দোকান থেকে পালিয়ে যান তিনি। ঘটনার দিন তিনি কর্মীদের জানিয়েছিলেন যে, জরুরি কাজের জন্য তিনি দোকানের মালিকের কাছে অনুমতি নিয়ে আগে বেরিয়ে যাচ্ছেন। দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর ফোন বন্ধ করে দেন হর্শিদা। থানায় তাঁর বিরুদ্ধে গয়না চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। তরুণীকে খুঁজে পাওয়ার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে গুজরাত পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement