Viral Video

ঘরে বিশাল সাপ! মিশে রয়েছে দেওয়ালের টাইলসের সঙ্গে, দেখে চমকে উঠলেন তরুণী, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ঘরের মধ্যে বসে রয়েছেন এক তরুণী। হঠাৎ তাঁর নজর পড়ে ঘরের মেঝের একপাশে থাকা টাইল্‌সের উপর। এর পরেই ফোনের ক্যামেরা জ়ুম করে সে দিকে দেখে আত্মারাম খাঁচাছাড়া হওয়ার অবস্থা হয় তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৩:৫৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

ঘরে বসে থাকার সময় হঠাৎ মেঝের টাইলসের ওপর চোখ গেল তরুণীর। এক নজরে সব কিছু স্বাভাবিক মনে হলেও কিছু একটা নড়াচড়া করতে দেখে সজাগ হয়ে গেলেন তিনি। তার পরে তিনি যা দেখলেন তাতে হাড়হিম হয়ে গেল তাঁর। কী দেখলেন তরুণী? সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ঘরের মধ্যে বসে রয়েছেন এক তরুণী। হঠাৎ তাঁর নজর পড়ে ঘরের মেঝের একপাশে থাকা টাইল্‌সের উপর। এর পরেই ফোনের ক্যামেরা জ়ুম করে সে দিকে দেখতেই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার অবস্থা হয় তাঁর। তরুণী দেখেন, টাইল্‌স এবং দেওয়ালের মাঝখানে শুয়ে রয়েছে এক ‘বিপজ্জনক অতিথি’। সেই অতিথি আর কেউ না, একটি সাপ। সাপটি বেশ লম্বা। দেওয়ালের টাইল্‌সের সঙ্গে এমন ভাবে সেটি মিশে গিয়েছে যে এক নজরে তাকে চেনা প্রায় অসম্ভব। সাপটির রং এবং শরীরের নকশা ঘরের মার্বেলের মতো সাদা এবং ধূসর। সাপটির শরীর দেওয়ালের একটি ফাটলে খাড়া ভাবে আটকে রয়েছে। এর পরেই ভিডিয়োয় ওই তরুণীর আতঙ্কিত কন্ঠস্বর শোনা যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘গডম্যান চিকনা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কী ভয়ঙ্কর। এ ভাবে বাড়ির মধ্যে সাপ লুকিয়ে থাকলে তো বোঝা মুশিকল। রাতে ঘুমোনোর সময় খাটে উঠে এলে!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement