Viral Video

সিঁড়িতে ওঠার সময় বিড়ালের গায়ে লাথি মেরেই পেলেন কর্মফল! চোখের জল ফেলতে হল তরুণীকে, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী সিঁড়ি বেয়ে উপরে উঠে একটি করিডর দিয়ে যাওয়ার সময় সিঁড়ির পাশে একটি ছোট বিড়ালকে শুয়ে থাকতে দেখেন। বিড়ালটির দিকে এগিয়ে যান তরুণী। অসহায় বিড়ালটিকে আচমকা লাথি মারেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০৯:০৫
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

সিঁড়ির সামনে একটি বিড়াল শুয়ে থাকতে দেখে সেটির দিকে এগিয়ে গিয়েছিলেন এক তরুণী। আচমকা লাথি মারেন অবলা প্রাণীটিকে। এবং হাতেনাতে কর্মফল ভোগ করতে হল তাঁকে। ওই সিঁড়িতে উঠতে গিয়েই হোঁচট খেয়ে পড়ে গেলেন তরুণী। চোখের জলও ফেলতে হল তাঁকে। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণী সিঁড়ি বেয়ে উপরে উঠে একটি করিডর দিয়ে যাওয়ার সময় সিঁড়ির পাশে একটি ছোট বিড়ালকে শুয়ে থাকতে দেখেন। বিড়ালটির দিকে এগিয়ে যান তরুণী। অবোলা প্রাণীটিকে আচমকা লাথি মারেন তিনি। লাথি খেয়েও অসহায় প্রাণীটি সিঁড়ির কাছে চুপচাপ বসে থাকে। এর পরেই কৃতকর্মের ফল ভোগ করতে হয় তরুণীকে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে হোঁচট খান তিনি। সিঁড়িতেই পড়ে যান। যন্ত্রণায় কাতরে ওঠেন। কেঁদেও ফেলেন তিনি। বিড়ালটি চুপচাপ সেই দৃশ্য দেখতে থাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। অবোলা বিড়ালকে লাথি মারার জন্য তরুণীর নিন্দায় সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বিড়ালের প্রতি দুর্ব্যবহারের প্রতিশোধ প্রকৃতি নিয়েছে। বিড়ালটি নিশ্চয়ই কিছুটা স্বস্তি পেয়েছে।’’ আরও এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘মানবতা হারিয়ে যাচ্ছে। যেমন কর্ম তেমনই ফল পেয়েছেন তরুণী।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement