Viral Video

‘গণহত্যাকারী’, ‘শেয়াল’! আমেরিকা গিয়ে পাকিস্তানিদেরই ক্ষোভের মুখে পাক সেনাপ্রধান, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ওয়াশিংটনের একটি নামী হোটেলে একটি গাড়ির কনভয় ঢুকছে। হোটেলের বাইরে ভিড় জমিয়েছেন একদল মানুষ। গাড়িটি হোটেলে প্রবেশ করার সময় ‘আসিম মুনির ধিক্কার’ রব ওঠে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১৩:৫৬
Share:

—ফাইল চিত্র ।

গণহত্যাকারী এবং একনায়ক— আমেরিকায় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে এই বলে আক্রমণ করলেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা পাকিস্তানি ছিলেন বলেই খবর। দেশের সেনাপ্রধানের উদ্দেশে কুকথাও বলতে শোনা গিয়েছে ওই বিক্ষোভকারীদের একাংশকে। আমেরিকা সফরে গিয়ে বিতর্কিত পাক সেনাপ্রধান ওয়াশিংটনের একটি হোটেলে পৌঁছোলে তখন তাঁকে দেখে বিক্ষোভ দেখান একদল মানুষ। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ওয়াশিংটনের একটি নামী হোটেলে একটি গাড়ির কনভয় ঢুকছে। হোটেলের বাইরে ভিড় জমিয়েছেন একদল মানুষ। গাড়িটি হোটেলে প্রবেশ করার সময় ‘আসিম মুনির ধিক্কার’ রব ওঠে। পাকিস্তানের সেনাপ্রধানকে ‘গণহত্যাকারী’, ‘একনায়ক’ এবং ‘শেয়াল’ বলেও সম্বোধন করতে দেখা যায় বিক্ষোভকারীদের। অনেকে মুনিরের উদ্দেশে কুকথাও ব্যবহার করেন। কয়েক জন স্লোগান তোলেন, ‘‘আসিম মুনির পাকিস্তানের লজ্জা। পাকিস্তানকে মুক্ত করুন।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আয়েশা খান’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন ভিডিয়োটি দেখে। ভিডিয়োটি দেখার পর পাক সেনাপ্রধানের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশও করতে দেখা গিয়েছে পাক নেটাগরিকদের একাংশকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement