Viral Video

ভারতীয় সাংবাদিককে হুমকি দিয়ে নিজের বাড়িতেই গুলি চালালেন পাক ইউটিউবার! ‘জঙ্গি’ তকমা দিল নেটপাড়া

পাকিস্তানের ওই ইউটিউবারের নাম মহসিন আলি। ভারতীয় ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্তকে হুমকি দিয়ে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৪:২৭
Share:

পাকিস্তানি ইউটিউবার মহসিন আলি। ছবি: এক্স থেকে নেওয়া।

ভারতীয় ক্রীড়া সাংবাদিককে হুমকি দিতে ক্যামেরার সামনে এসে বাড়ির ভিতরেই গুলি চালালেন এক পাকিস্তানি ইউটিউবার। তাঁর এ-হেন কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়। ওই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের ওই ইউটিউবারের নাম মহসিন আলি। ভারতীয় ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্তকে হুমকি দিয়ে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো শেয়ার করেন তিনি। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বাড়ির মধ্যে একটি এয়ারগান হাতে লম্ফঝম্প করছেন মহসিন। বাড়ির মধ্যে গুলি চালিয়ে ভারতীয় ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্তকে হুমকি দিতেও দেখা গিয়েছে তাঁকে। ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, শুধুমাত্র বিক্রান্তকে গুলি করার জন্যই বন্দুকটি রেখেছেন তিনি। এর পরেই বাড়ির ভিতরে সোফার পিছনে বন্দুক হাতে দাঁড়িয়ে গুলি চালান মহসিন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ফাদার অফ আপকা আলিবিনলুলি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। আলোচনা-সমালোচনার ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিরক্তি প্রকাশ করেছেন, তেমনই মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘দায়িত্বজ্ঞানহীন। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে কেউ আহত হতে পারতেন। তবে ইউটিউবার কোনও কিছুরই পরোয়া না করে নিজের বাড়ির ভিতরেই গুলি চালিয়েছেন। পাকিস্তানিরা যে মূর্খ, এর থেকে বড় প্রমাণ হয় না।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘কত শখ। পাকিস্তান থেকেই লম্ফঝম্প করতে হবে। সামনে এসে কিছু করার দম নেই।’’ নেটাগরিকদের কয়েক জন আবার ইউটিউবারকে ‘জঙ্গি’ তকমাও দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement