Viral Video

পার্কে পরকীয়া স্বামীর! হাতেনাতে ধরে যুবককে জুতোপেটা করলেন স্ত্রী, মার প্রেমিকাকেও, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পার্ক সংলগ্ন ফাঁকা জায়গায় একান্তে সময় কাটাচ্ছেন এক যুবক এবং এক তরুণী। খোশমেজাজে গল্প করছেন তাঁরা। এমন সময় সেখানে উপস্থিত হন অন্য এক তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১১:৫৫
Share:

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ঝামেলা। ছবি: এক্স থেকে নেওয়া।

পার্কে এসে প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছিলেন যুবক। পকেটে হাত দিয়ে কেতাদুরস্ত কায়দায় কথা বলছিলেন। এমন সময়ই সেখানে পৌঁছে গেলেন তাঁর স্ত্রী। বাগ্‌বিতণ্ডা-ঝামেলা তো হলই, পাশাপাশি স্বামীর প্রেমিকাকে জুতোপেটা করলেন তিনি। প্রেমিকাকে বাঁচাতে গিয়ে জুতোর বাড়ি খেলেন যুবকও। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। দাবি, ঘটনাটি পাকিস্তানের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পার্ক সংলগ্ন ফাঁকা জায়গায় একান্তে সময় কাটাচ্ছেন এক যুবক এবং এক তরুণী। খোশমেজাজে গল্প করছেন তাঁরা। এমন সময় সেখানে উপস্থিত হন অন্য এক তরুণী। দু’জনকে একসঙ্গে দেখার পরেই মেজাজ হারান তিনি। ঝামেলা শুরু করেন। এর পর জুতো খুলে নিয়ে যুবকের সঙ্গে থাকা তরুণীকে মারতে শুরু করেন। যুবক বাধা দিতে এলে তিনিও মার খান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি করা হয়েছে, ওই যুবক বিবাহিত। যে তরুণীর সঙ্গে যুবক কথা বলছিলেন তিনি তাঁর প্রেমিকা। আর পরে যে তরুণী ঘটনাস্থলে উপস্থিত হন, তিনি যুবকের স্ত্রী। স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানার পরেই নাকি মেজাজ হারান তিনি।

ওই ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। বিষয়টি নিয়ে বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘আজকাল যেখানেই তাকাও সেখানেই পরকীয়া। সমাজমাধ্যম তো খুলে দেখা যায় না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘পাকিস্তানি যুবক পরকীয়ার ফল হাতেনাতে পেয়েছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement