Viral Video

অন্য মেয়ের সঙ্গে কথা বলে! সন্দেহ করে পাথর মেরে রাস্তাতেই স্বামীর বাইক টুকরো টুকরো করলেন তরুণী, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে একটি বাইক পড়ে রয়েছে। পাশে দাঁড়িয়ে এক তরুণী। পাথর এনে ওই বাইকের উপর আছড়ে আছড়ে ফেলছেন তিনি। বাইকের প্রতিটি অংশ ভাঙার চেষ্টা করছেন পাথর দিয়ে মেরে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ০৯:২২
Share:

স্বামীর বাইক ভাঙছেন তরুণী। ছবি: ইনস্টাগ্রাম।

মাঝরাস্তায় বাগ্‌বিতণ্ডা। রাগে একটির পর একটি পাথর এনে স্বামীর বাইক টুকরো টুকরো করলেন স্ত্রী। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরের খুরজা এলাকার মন্দির মার্গে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার ধারে একটি বাইক পড়ে রয়েছে। পাশে দাঁড়িয়ে এক তরুণী। পাথর এনে ওই বাইকের উপর আছড়ে আছড়ে ফেলছেন তিনি। বাইকের প্রতিটি অংশ ভাঙার চেষ্টা করছেন পাথর দিয়ে মেরে। তাঁকে ঘিরে জনতার ভিড়। কেউ কেউ বিষয়টি নিয়ে ঠাট্টাতামাশায় মেতেছেন। অনেকে আবার অবাক হয়ে দেখছেন তরুণীর কাণ্ড। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দাবি, বাইকটি তরুণীর স্বামীর। স্বামী অন্য এক মহিলার সঙ্গে কথা বলছেন সন্দেহ করে রাস্তার মাঝেই ঝামেলা শুরু করেন তরুণী। স্বামীও রাগে বাইক থামিয়ে স্ত্রীর সঙ্গে তর্ক শুরু করেন। এর পর তরুণীর স্বামী বাইকটি সেখানেই ফেলে রেখে চলে যান। স্বামী চলে যাওয়ার পর তরুণীর রাগ আরও বেড়ে যায়। ক্ষোভের বশে ওই বাইক ভাঙতে উদ্যত হন তিনি। বাইকটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এবিপিনিউজ়টিভি’র ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘স্বামীর সঙ্গে ঝামেলা হলেও এ ভাবে বাইকটি নষ্ট করা উচিত হয়নি মহিলার।’’ অন্য এক জন আবার মন্তব্য করেছেন, ‘‘এখনকার স্বামীরা সাবধান। পারিবারিক ঝগড়া রাস্তার তামাশায় পরিণত হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement