Viral Video

গভীর সমুদ্রে সদলবলে জলকেলি তরুণীর, হঠাৎ তেড়ে এসে উরুতে কামড় বসাল নার্স হাঙর! ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলীয় ওই সার্ফার (এক বিশেষ জলক্রীড়া করেন যাঁরা) তথা আইনজীবীর নাম তায়ানে কাচোইরা দলাজ়েন। জানা গিয়েছে, সমুদ্রের গভীরে সাঁতার কাটার সময় তাঁর পায়ে কামড়ে দেয় একটি নার্স হাঙর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১১:১৪
Share:

তরুণীকে কামড় হাঙরের। ছবি: ইনস্টাগ্রাম।

সদলবলে সমুদ্রের গভীরে গিয়ে জলকেলি করছিলেন তরুণী। তেড়ে এসে তাঁর পায়ে কামড়ে দিল হাঙর। আহত হলেন তরুণী। চাঞ্চল্যকর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলীয় ওই সার্ফার (এক বিশেষ জলক্রীড়া করেন যাঁরা) তথা আইনজীবীর নাম তায়ানে কাচোইরা দলাজ়েন। জানা গিয়েছে, সমুদ্রের গভীরে সাঁতার কাটার সময় তাঁর পায়ে কামড়ে দেয় একটি নার্স হাঙর। সামান্য আহত হন ৩৬ বছর বয়সি দলাজ়েন। ঘটনাটি জানুয়ারিতে ফার্নান্দো দে নরোনহার উপকূলে ঘটেছিল। তবে ভিডিয়োটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ফার্নান্দো দে নরোনহার উপকূল সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য সাঁতারুদের একটি জনপ্রিয় গন্তব্য।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সদলবলে গভীর সমুদ্রে সাঁতার কাটতে নেমেছেন দলাজ়েন। সঙ্গে নিয়েছেন ক্যামেরা-সহ বিভিন্ন সরঞ্জাম। কিন্তু সাঁতার কাটার সময় তাঁর দিকে তেড়ে আসে একটি নার্স হাঙর। তরুণীর পায়ে মোক্ষম কামড় দেয় সে। সঙ্গে সঙ্গে তার সঙ্গীরা এগিয়ে আসে। তবে কিছু ক্ষণের মধ্যেই দলাজ়েনের পা ছেড়ে দেয় হাঙরটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ওই ঘটনায় সামান্য আহত হন তরুণী। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

Advertisement

ভাইরাল ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করেছেন স্বয়ং দলাজ়েন। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘নার্স হাঙরেরা তাদের শান্ত স্বভাবের জন্য পরিচিত। মানুষের জন্য বিপজ্জনক নয় এরা। তা হলে কেন হাঙরটি এ রকম আগ্রাসী হয়ে উঠল বোঝা যাচ্ছে না। ঘটনাটি অত্যন্ত বিরল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement