Sandeshkhali Incident

সাক্ষী খুনের চেষ্টার মামলায় পুলিশের হাতে ধৃত ‘ইডির উপর হামলাতেও জড়িত’! জেরা করতে চেয়ে আদালতে সিবিআই

২০২৪ সালের ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে ইডির উপর হামলার ঘটনায় নাম জড়িয়েছিল আব্দুলের। সিবিআইয়ের খাতায় তিনি ছিলেন অন্যতম অভিযুক্ত। তবে এত দিন তাঁর নাগাল পায়নি সিবিআই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৭:৩২
Share:

আদালতে হাজির করানো হয় ধৃত আব্দুল আলিম মোল্লাকে। — নিজস্ব চিত্র।

সিবিআইয়ের নজরে সন্দেশখালির শাহজাহান শেখের মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষের গাড়িতে ধাক্কা মারার ঘটনায় ধৃত আব্দুল আলিম মোল্লা! তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে বসিরহাট আদালতে আবেদন জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Advertisement

২০২৪ সালের ৫ জানুয়ারি শাহজাহানের বাড়িতে ইডির উপর হামলার ঘটনায় নাম জড়িয়েছিল আব্দুলের। সিবিআইয়ের খাতায় তিনি ছিলেন অন্যতম অভিযুক্ত। তবে এত দিন তাঁর নাগাল পায়নি সিবিআই। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে বার বার আব্দুলের বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। নোটিসও দিয়ে এসেছেন। কিন্তু বার বারই হাজিরা এড়িয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন আব্দুল। ভোলাকে খুনের চেষ্টার মামলায় পুলিশ আব্দুলকে গ্রেফতার পর এ বার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হল সিবিআই।

গত ১০ ডিসেম্বর সকালে ভোলার চার চাকার গাড়ি বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে গাড়িটি। লরিটিও জলে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িচালক এবং ভোলার কনিষ্ঠ পুত্রের। দুর্ঘটনায় গুরুতর জখম হন ভোলাও। পরের দিন, অর্থাৎ ১১ ডিসেম্বর রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন ভোলা। তার ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। তিনি এবং তাঁর আইনজীবী দাবি করেন, সাক্ষ্য দিতে যাওয়ার পথে ‘পরিকল্পিত ভাবেই খুন’ করা হয়েছে তাঁর সহযাত্রী পুত্র এবং গাড়ির চালককে।

Advertisement

সেই ঘটনার তদন্তে নেমে গত ২১ ডিসেম্বর রাতে ন্যাজাট থানার পুলিশ গ্রেফতার করে আব্দুলকে। ২২ ডিসেম্বর তাঁকে আদালতে হাজির করানো হলে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক। পুলিশি হেফাজত শেষে বুধবার আব্দুলকে আবার বসিরহাট আদালতে হাজির করানো হয়। তখন তাঁকে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানায় সিবিআই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement