Killed by Tiger

কুলতলির জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় এক সপ্তাহে প্রাণ গেল চার জনের! পরিবারের পাশে কান্তি

নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে রবিবার এলাকায় যান রাজ্যের প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০২৬ ১২:১০
Share:

— প্রতীকী চিত্র।

সুন্দরবনের কুলতলিতে গত এক সপ্তাহে বাঘের হানায় প্রাণ হারিয়েছেন চার জন। জীবিকার তাগিদে জঙ্গলে মধু এবং কাঁকড়া সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের মুখে পড়েন তাঁরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন গোপাল চক্রবর্তী, মৈপীঠের বাসিন্দা গোষ্ঠবিহারী জানা, গোপাল নস্কর এবং রামপ্রসাদ বাগানি। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে রবিবার এলাকায় যান রাজ্যের প্রাক্তন সুন্দরবন উন্নয়নমন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। তিনি মৃতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

Advertisement

কান্তি বলেন, “নতুন সরকার এসেছে। মানবিক কারণে এই মৎস্যজীবী পরিবারগুলির পাশে দাঁড়ানো উচিত। জীবিকার টানে যাঁরা সুন্দরবনের নদী-খাঁড়িতে মাছ এবং কাঁকড়া ধরতে যান, তাঁদের মৃত্যুর পরে পরিবারগুলিকে সাহায্য করা সরকারের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “সুন্দরবনের মানুষের মাছ, কাঁকড়া ধরা ছাড়া বিকল্প জীবিকার সুযোগ খুবই সীমিত। তাই ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও করা প্রয়োজন।” এক সপ্তাহে পরপর চারটি প্রাণহানির ঘটনায় কুলতলিতে নদী সংলগ্ন এলাকাগুলিতে আতঙ্ক তৈরি হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement